বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সন্তান জয়ের জন্মদিনে কেক না কাটার কারণ জানালেন অপু বিশ্বাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মধুর সময় পার করছেন এ নায়িকা। হরহামেশাই ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

আজ বুধবার (১১ অক্টোবর) অপু বিশ্বাস ৩৩ বসন্ত পার করে ৩৪-এ পা রাখেন। বিশেষ এ দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

তবে জন্মদিনের একদিন আগে এ নায়িকা জানালেন, সারপ্রাইজ তার অনেক আনন্দের হলেও জন্মদিনের কেক কাটছেন না তিনি। এমনকি সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনেও আর কখনো কেক কাটবেন না।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জন্মদিনের আগের দিন থেকেই যে সারপ্রাইজ পার্টি হতে পারে বিষয়টা আমার একদমই মাথায় ছিল না। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যি ভাষাহীন!

তিনি আরও বলেন, আমি আর কেক কাটতে চাই না। গত বছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনো জয়ের বার্থডে কেক কাটব না। আর আমিও কখনো আমার জন্মদিনের কেক কাটব না।

কিন্তু হঠাৎই কেন এমন সিদ্ধান্ত, সে বিষয়টি আড়ালেই রাখলেন এই নায়িকা। শুধু জানালেন, সন্তান একজন মায়ের জন্য কী তা কোনো মা ভাষায় প্রকাশ করতে পারবে না। তার ব্যতিক্রম আমিও নই। জয়ের প্রথম বার্থ ডে থেকে পঞ্চম বার্থ ডে আমি খুব আনন্দ নিয়ে করেছি। ষষ্ঠ বার্থ ডে জয় তার পরিবারের সঙ্গে করেছে। ওই সময় একটা বিষয়ের পর আমার মনে হলো জয়ের জন্মদিন আর ঘটা করে না করি। এরপর থেকে সিদ্ধান্ত নেই জন্মদিনে আর কখনো কেক কাটব না।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই ৬ বছরে পা রাখেন শাকিব-অপুপুত্র জয়। এদিন এই তারকাপুত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানান বাবা শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলীসহ তার সন্তান বীরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১১

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১২

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৩

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৫

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৬

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৭

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৮

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৯

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

২০
X