বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:০৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব’ সিনেমা দেখার আহ্বান শাকিবের

‘মুজিব’ সিনেমার পোস্টার ও শকিব খান। ছবি : সংগৃহীত
‘মুজিব’ সিনেমার পোস্টার ও শকিব খান। ছবি : সংগৃহীত

মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে (১৩ অক্টোবর) একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটি দেখার আহ্বান জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। সিনেমার পোস্টারসমেত নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন একটি পোস্ট।

শাকিব খান লিখেছেন, “বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’ চলছে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। সবাইকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানাই।”

শাকিবের এই পোস্টে ভিড় জমিয়েছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে প্রিয় নায়ককে সম্মান জানিয়ে নানান মন্তব্য করছেন তারা। কেউ কেউ জানিয়েছেন সিনেমাটি ইতোমধ্যে দেখে ফেলেছেন তারা।

ছবিটি দেখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিভিন্ন তারকাও সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ছবিটি দেখার পর অশ্রুসিক্ত হয়েছেন তারকা ও দর্শকরা। খোদ প্রধানমন্ত্রীরও ঝরেছে অশ্রু।

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। ছবিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতি শেষে ফের পরীক্ষায় বসছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১০

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১১

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১২

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৭

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৮

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৯

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

২০
X