বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মনের জোর কোথায় পান, জানালেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। এ সময় নিজের জীবনের কিছু বিষয় উপলব্ধি করতে পেরেছিলেন তিনি। পাশাপাশি শুভাকাঙ্ক্ষী ও সুবিধাবাদীদের মধ্যে পার্থক্যও ধরতে পেরেছেন।

হাসপাতাল থেকে সামাজিক যোাগযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন পরীমণি। বুধবার (১৮ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘যারা বলেন আমার এত মনের জোর কোথায় পেয়েছি! এই যে দেখেন এটা হলো বংশীয় ধারা। ছোট খাটো একটা অপারেশন হবে আমার নানার। দোয়া করবেন’।

নানার পাশাপাশি কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন পরী নিজেও। গত বুধবার রাতে শুটিং শেষে বাসায় ফেরেন পৌনে ১২টায়। সে রাতেই রক্তচাপ কমে যায় পরীমণির। সকাল নাগাদ শরীর আরও খারাপ লাগতে থাকে। পরে চিকিৎসকের সঙ্গে কথা বলে গত বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান চিত্রনায়িকা। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কম গিয়েছিল। জ্বরও ছিল বেশি।

বছর দুয়েক বিরতি শেষে সিনেমার শুটিংয়ে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। ‘ডোডোর গল্প’ নামে একটি ছবিতে শুটিং করছিলেন তিনি। একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও পাঁচ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন পরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১০

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১১

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১২

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৩

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৪

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৫

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৬

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৭

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৮

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৯

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

২০
X