বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আগামী ৩ দিন বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব’ সিনেমা

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ বেড়েছে। আগামী রোববার থেকে এ সুবিধা পাবেন দর্শকরা। ছবিটি দেখতে প্রতি শোতে উপচেপড়া ভিড় দেখে জেলা প্রশাসকের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমে এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিকটি গোপালগঞ্জের দর্শকদের হৃদয় কেড়েছে। প্রতিটি শোতে দর্শকের উপচেপড়া ভিড় দেখা গেছে। তরুণ প্রজন্ম ছবিটি বেশি দেখছে। কেউ কেউ সিট না পেয়ে সিনেমাটি দেখতে পারেননি। তাই সব দর্শকের চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে আমরা প্রদর্শনী বাড়িয়েছি। আশা করছি, এই ৩ দিনে অন্তত ৭ হাজার দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাবেন’।

আগামী ২২ অক্টোবর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে চলবে ‘মুজিব’ সিনেমার প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা, দুপুর ২টা থেকে বিকেল ৫টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ছবিটি প্রদর্শিত হচ্ছে।

১৩ অক্টোবর এই সিনেমা মুক্তির পর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ৭ দিনব্যাপী বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার এর ৭ দিনের বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১০

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১১

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১২

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৩

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৫

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৬

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৭

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৮

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X