প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:৪২ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব’ সিনেমাটি পাঁচবার দেখেও ইমোশন ধরে রাখতে পারছি না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

পঞ্চমবার ‘মুজিব’ সিনেমা দেখলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর পান্থপথের স্টার সিনেপ্লেক্সে বেলা সাড়ে ১১টার দিকে চলচ্চিত্রটি দেখেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘এ নিয়ে আমার পঞ্চমবার ছবিটি দেখা। বানানোর সময় দুবার দেখেছি, টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে একবার, তারপর প্রিমিয়ার দেখেছি। আজ সিনেমা হলে আমার বাচ্চাদের নিয়ে এসেছি’।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কীভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির অধিকার ও স্বাধীনতার প্রশ্নে অবিচল ছিলেন এবং কীভাবে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে দৃঢ়চিত্তে বাংলাদেশের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন তা এই সিনেমা দেখে বোঝা যাবে। তিন ঘণ্টার মধ্যে দেশের ইতিহাস, কীভাবে আমাদের এই স্বাধীনতা এলো, বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হলেন, এই ছবিতে সেটি চিত্রায়িত হয়েছে। সবচেয়ে মর্মান্তিক যে বিষয়, সেটি হচ্ছে ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ড এখানে চিত্রায়িত হয়েছে। খুনিরা যে কীরকম পাষণ্ড ও নির্মম ছিল, ১৫ আগস্টের চিত্রায়ন যেভাবে হয়েছে সেটি দেখলে সহজেই আমরা অনুধাবন করতে পারি’।

মন্ত্রী বলেন, ‘সিনেমাটি পাঁচবার দেখার পরও আমি ইমোশন ধরে রাখতে পারছি না। সবারই এটা দেখা প্রয়োজন। আমি বাচ্চাদের নিয়ে এসেছি। বলে ইতিহাস জানানো যায়, কিন্তু সেটি যখন ছবিতে দেখে, তখন হৃদয়ে গেঁথে যায়। তাই নতুন প্রজন্মের সবার এটি দেখা প্রয়োজন বলে আমি মনে করি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১০

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১১

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১২

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৩

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৪

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৫

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৬

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৭

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৮

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

২০
X