বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:১৩ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব’ সিনেমায় নিজের মেহেনতের ভিডিও প্রকাশ করলেন শুভ

অভিনেতা আরিফিন শুভ। ছবি : সংগৃহীত
অভিনেতা আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব একটি জাতির রূপকার’। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য তিন বছর পরিশ্রম করেছেন এই অভিনেতা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফেসবুকে ১১ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন আরিফিন শুভ। তাতে ‘মুজিব’ সিনেমায় তার পরিশ্রমের ‘সামান্য কিছু অংশ’ দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “৫৫ বছরের গল্প যেমন একটা তিন ঘণ্টায় সিনেমায় দেখানো অসম্ভব, তেমনি একটা কাজের জন্য ৩ বছরের যে মেহনত, সেটা ছোট একটা ভিডিওতে ব্যক্ত করা যায় না। তবুও ‘মুজিব’ সিনেমায় আমার চেষ্টার সামান্য কিছু অংশ…”।

ভিডিও থেকে জানা যায়, বঙ্গবন্ধুর চরিত্র ধারণের জন্য শুটের সময় আরিফিন শুভর দাঁতে চার ডেনচার পরানো হয়েছিল। তা ছাড়া প্রায় সাড়ে তিন কেজির নকল পেট পরে অভিনয় করতে হয়েছে। অনশনের দৃশ্য সঠিকভাবে ফুটিয়ে তুলতে না খেয়ে ছিলেন ২৪ ঘণ্টা না খেয়ে ছিলেন শুভ।

৮৩ কোটি টাকা বাজেটের এ সিনেমায় অরিফিন শুভ পারিশ্রমিক নিয়েছেন এক টাকা। যদিও তাকে বলা হয়েছিল—যত চাইবেন ততই দেওয়া হবে। এমনকি মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়েছিল শুভকে। সেই প্রস্তাব উপেক্ষা করে তিনি নিয়েছেন এক টাকা।

কারণ হিসেবে অভিনেতা শুভ সংবাদমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এ স্যাক্রিফাইস কিছুই না। মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১০

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১২

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

১৩

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

১৫

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১৬

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১৭

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১৮

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৯

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

২০
X