বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে নামার ইঙ্গিত জায়েদ খানের

জায়েদ খান। ছবি : সংগৃহীত
জায়েদ খান। ছবি : সংগৃহীত

আলোচিত নায়ক ও চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়েদ খান। অনুষ্ঠান শেষে কালবেলার মুখোমুখি হন তিনি। এ সময় এমন ইঙ্গিত দেন ঢালিউডের এই নায়ক।

জায়েদ খান বলেন, ‘আমি রাজনীতিতে কবে নামি নাই? আমি আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক কমিটির সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছি। শিল্পী সমিতিতে তিনবার নির্বাচন করেছি। কী করিনি আমি! আমি সবখানেই আছি।’

নোমিনেশন চাইবেন কি না প্রশ্নের জবাবে এই নায়ক বললেন, ‘পরিবেশ পরিস্থিতি দেখে বলা যাবে। এটা এখন বলতে পারছি না। আগে পরিস্থিতি দেখি তারপর বলা যাবে।’

কী ধরনের পরিবেশ-পরিস্থিতির কথা বোঝাতে চাইছেন জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের সব কিছু মিলিয়ে আমার দরকার আছে কি না কিংবা আমার কাজের কী অবস্থা সব কিছু মিলিয়ে সার্বিক পরিবেশ-পরিস্থিতির কথা বলছি।’

‘আগামী ২৮ তারিখ বিএনপির সমাবেশ নিয়ে মাথা ঘামাচ্ছি না। আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা এসব দেখবেন। এটা নিয়ে আমাদের কিছু বলার নাই। বিএনপি কী বার্তা দিচ্ছে সেটা আমি কী করে বলব? সেদিন আমার একটা শো-রুম উদ্বোধন আছে আমি সেটা নিয়ে ব্যস্ত আছি।’

তবে সমাবেশ নিয়ে এই নায়কের ভাষ্য, ‘সাধারণ মানুষের কষ্ট দুরবস্থা হয় এমন কিছু না করাই ভালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X