বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সিয়ামের কৌশল, ‘ধরবেন কিন্তু ছোঁবেন না’

সুনেরাহ, সিয়াম ও মিম। ছবি : সংগৃহীত
সুনেরাহ, সিয়াম ও মিম। ছবি : সংগৃহীত

এক পাশে অভিনেত্রী সুনেরাহ, অন্য পাশে মিম। মাঝখানে অভিনেতা সিয়াম। দুই নায়িকাকে তিনি ঘিরে ধরেছেন ঠিকই, কিন্তু হাত দিয়ে স্পর্শ করেননি। এটাই সিয়ামের কৌশল। ধরবেন কিন্তু ছোঁবেন না। সিনেমার প্রচারে নানা ধরনের ফন্দি করেন তারকারা। সেই ধারাবাহিকতায় ধরা-ছোঁয়ার এই কৌশল করলেন সিয়াম।

২২ জুন ‘অন্তর্জাল’ সিনেমার পরিচালক দীপংকর দীপন ফেসবুকে একটি ছবি ও ভিডিও পোস্ট করেন। ভিডিওতে সিয়ামকে ছবির প্রচারে গিয়ে নতুন ‘কৌশল’ নেওয়ার কথা বলতে শোনা গেছে। দীপনের পোস্ট করা ছবিতেই সুনেরাহ ও মিমকে দুপাশে নিয়ে মাঝখানে দাঁড়াতে দেখা গেছে সিয়ামকে। নায়িকাদের আগলে ধরলেও সিয়ামের হাতের স্পর্শ লাগেনি তাদের শরীরে। হাত দুটি কিছুটা আলগা রেখেছেন। এই স্থিরচিত্রের ক্যাপশনে দীপন লিখেছেন, ‘সিয়ামকে বলেছিলাম, প্রমোশনে গিয়ে নায়িকাদের হাতটাত ধরো না ভাই। শুনে সিয়াম নতুন স্ট্রাটেজি নিয়েছে।’

নির্মাতার কথায় তাল মিলিয়ে ভিডিওতে সিয়াম বলেছেন, ‘খেয়াল করে দেখুন, আমি নতুন স্ট্রাটেজি নিয়েছি। দুই পাশেই হাত রয়েছে। কিন্তু ছোঁব না।’

কেন এমন কৌশল? তা খোলাসা করেননি দীপন কিংবা সিয়াম। তবে সংবাদমাধ্যমের জানা গেছে, গত বছর রায়হান রাফীর ‘দামাল’ ছবির প্রচারে গিয়ে মিমের হাত ধরেছিলন অভিনেতা শরিফুল রাজ। এ ঘটনাকে কেন্দ্র করে রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। এমনকি রাজ-মিমের প্রেমের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন পরী। এমন ঝামেলা এড়াতেই সিয়াম এ ধরনের কৌশল করেছেন বলে ধারণা করছেন বিনোদনসংশ্লিষ্ট কেউ কেউ।

‘অন্তর্জাল’ সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ। আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাব্য তারিখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১০

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১২

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৩

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৪

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X