বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

তানজিন তিশাকে নির্মাণ থেকে বিরত রাখার আহ্বান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের ‘টক অব দ্য টাউন’ ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ অভিনেত্রীর অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে সবধরনের নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশের গণমাধ্যমকর্মীরা।

বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা। তারা বলেন, তানজিন তিশা যতদিন পর্যন্ত নিঃশর্ত ক্ষমা না চায় ও ভবিষ্যতে এধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে না বলে অঙ্গীকার প্রদান না করে ততদিন পর্যন্ত আপনারা তাকে নিয়ে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকবেন বলে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। গণমাধ্যমকর্মী ও নির্মাতারা একে অপরের পরিপূরক বলে শিল্পী ও সাংবাদিক দ্বন্দ্বের এই দুঃসময়ে আপনারা গণমাধ্যমকর্মীদের যৌক্তিক দাবির সঙ্গে সহমত প্রকাশ করে আমাদের সঙ্গে থাকবেন বলে প্রত্যাশা করছি।

আহমেদ তেপান্তরের সমন্বয়ে বিবৃতিতে স্বাক্ষরদাতা গণমাধ্যমকর্মীরা হলেন- কামরুল হাসান দর্পণ (দৈনিক ইনকিলাব), মঈন আবদুল্লাহ (দৈনিক আমাদের সময়), আলাদিন মাজিদ (বাংলাদেশ প্রতিদিন), ইমরুল শাহেদ (আমাদের অর্থনীতি), বিপুল হাসান (আরটিভি), সাইফ আলী (আজকের সংবাদ), এম এস রানা (আজকের পত্রিকা), বুলবন (নিউ নেশন), আলী আফতাব ভূঁইয়া (দেশ টিভি), জাহাঙ্গীর বিপ্লব (দৈনিক যায় যায় দিন), সাজু আহমেদ ((দৈনিক যায়যায়দিন), রাশেদ হক (একাত্তর টিভি), ডি এ সৌর (ডিবিসি টেলিভিশন), এমদাদুল হক মিল্টন (দৈনিক সমকাল), মীর সামি (দৈনিক সমকাল), জাহিদ হোসেন (ডেইলি সান), আহমেদ জামান শিমুল (সারাবাংলা.নেট), নিশা মাহমুদা (প্রতিদিনের বাংলাদেশ), রকিব হোসেন (খোলা কাগজ), ফাতেমা কাউসার (নিউজটোয়েন্টিফোর টেলিভিশন), রিয়েল তন্ময় (দৈনিক ইনকিলাব), লিটন মাহমুদ (ঢাকা টাইমস), দেলোয়ার হোসেন বাদল (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), আশরাফুল ইসলাম ইমন (বীকনবাংলা.কম), নাহিদ রিয়াসাত (নিউএইজ), আহমেদ সাব্বির রোমিও (দৈনিক আজকের সংবাদ), মোস্তফা মতিহার (বাংলাদেশ প্রতিদিন), আবুল কালাম (নয়াদিগন্ত), আলমগীর কবির (ঢাকা পোস্ট), নাজমুল আহসান তালুকদার (বাংলানিউজটোয়েন্টিফোর.কম) প্রমুখ।

উল্লেখ্য, সংবাদ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি একজন গণমাধ্যমকর্মী তানজিন তিশাকে ফোন দিলে গণমাধ্যমকর্মীদের ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি প্রদান করেন তানজিন তিশা। আর এই বিষয়টি দেশের সাংস্কৃতিক অঙ্গণে নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১০

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১১

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১২

আজকের স্বর্ণের বাজারদর

১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৪

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৬

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৮

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৯

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

২০
X