শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের সঙ্গে সাবিলা নূরের একদিন

ভক্তদের সঙ্গে সাবিলা নূর। ছবি : সংগৃহীত
ভক্তদের সঙ্গে সাবিলা নূর। ছবি : সংগৃহীত

ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন অভিনেত্রী সাবিলা নূর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবিলায় মুগ্ধ দর্শকরা এসেছিলেন প্রিয় অভিনেত্রীর সঙ্গে দেখা করতে। শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত হোটেলে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ সাবিলা নূর’ শিরেনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে টিম সাবিলা নূর। সেখানেই সাবিলার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভক্তরা। ছিলেন শোবিজের কিছু তারাকাও।

শুক্রবার সারাদিন ভক্তদের সঙ্গে কাটিয়েছেন সাবিলা। অভিনেত্রীকে চমকে দিতে হাজির হয়েছিলেন অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী নাজিবা বাশারও। অভিনেত্রী সাবিলা নূর কালবেলাকে বলেন, ‘আমি যদি আলাদিনের চেরাগ পাই তাহলে আমার তিনটি ইচ্ছার একটি হবে আমার ভক্তদেরকে নিয়ে। আমার কাজের জন্য তারা আমাকে পছন্দ করেন। আমি যেন তাদের হতাশ না করি। তারা আমার কাজ দেখে বলেই আমি সাবিলা নূর।’

ইয়াশ ও নাজিবা বলেন, সাবিলার ভক্তরা তাকে এত ভালোবাসে যে তা দেখে সত্যিই হিংসা হচ্ছে। আশা করছি, আমাদের ভক্তরাও কোনো একদিন আমাদের নিয়ে এমন আয়োজন করবে। আজ সাবিলাকে সারপ্রাইজ দিতে এসেছি। না এলে এমন মুহূর্ত মিস করতাম। সাবিলার জন্য আমরা খুবই আনন্দিত ও গর্বিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X