বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গানের স্বত্ব নিয়ে শাফিন-হামিনের দ্বন্দ্ব

শাফিন আহমেদ ও হামিন আহমেদ। ছবি : সংগৃহীত
শাফিন আহমেদ ও হামিন আহমেদ। ছবি : সংগৃহীত

দুবছর আগে একটি ভিডিও বার্তায় মাইলস থেকে আলাদা হওয়ার কথা জানিয়েছিলেন ব্যান্ডটির সদস্য ভোকাল ও গিটারিস্ট শাফিন আহমেদ। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকি ব্যান্ডের সব কার্যক্রম বন্ধের দাবিও তোলেন। এরপর ব্যান্ডের আরেক সদস্য হামিন আহমেদের সঙ্গে মেধাস্বত্বসংক্রান্ত জটিলতায় আইনের শরণাপন্ন হন তিনি। উল্লেখ্য, হামিন হলেন শাফিনের আপন বড় ভাই।

এসব জটিলতার মধ্যেই শাফিন ছাড়া অন্য সদস্যরা মিলে ‘মাইলস’ চালিয়ে যাচ্ছিলেন। গাইছিলেন কনসার্টেও। অন্যদিকে শাফিন নিজের মতো করে একটি দল গঠন করে কনসার্ট করছেন। এভাবেই চলছিল সব। কিন্তু গতকাল সোমবার (৪ ডিস্মেবর) মধ্য রাতে শাফিন তার ফেসবুক পেজে বিস্ফোরক মন্তব্য করেছেন। জানিয়েছেন, বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে আসা মাইলসের আয়ের কোনো অংশ পাননি তিনি।

অন্যদিকে সম্প্রতি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই শিল্পীদের গান-অ্যালবামের জনপ্রিয়তার সার্বিক চিত্র তুলে ধরেছে। প্ল্যাটফর্মটির রিপোর্ট অনুসারে, এ বছর তাদের প্ল্যাটফর্ম থেকে ১৪৪টি দেশে ‘মাইলস’-এর গান বেজেছে দুই মিলিয়ন। ব্যান্ডের ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করা হয়। ওই পোস্টের স্ক্রিনশট দিয়েই ক্ষোভ প্রকাশ করেন শাফিন আহমেদ।

শাফিন লিখেছেন, এরা স্পটিফাই ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে মাইলসের সব গান দিয়ে আসছে ২০১৫ সাল থেকে, কায়নেটিকের (এজেন্সি) মাধ্যমে। এক পয়সা রয়্যালটি এখনো আমার হাতে আসেনি। অতিসম্প্রতি আমার সুর করা গানগুলো সরিয়ে রাখা হয়েছে, আমি প্রতিবাদ করছি সেই ভয়ে। খেয়াল করে দেখেন, গ্রুপ ছবি থেকে আমাকে কেটে বাদ রাখা হয়েছে; কিন্তু আমার গাওয়া গানগুলো বাজছে ঠিকই। এই কর্মকাণ্ড আবার গর্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। আইনের কথা বাদই দিলাম। নৈতিকতা কতখানি বিসর্জন দিলে এ রকম কাজ করা সম্ভব, ভেবে দেখুন।

শাফিনের পোস্টের মন্তব্যে জবাব দিয়েছেন হামিন। যদিও কমেন্টটি আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদ মাধ্যমে জানা যায়, ওই পোস্টের কমেন্টে হামিন লিখেছিলেন, আপনি এখানে সবাইকে বলেন না কেন যে, আজ পর্যন্ত আপনি মাইলস থেকে কত রয়্যালটি পেয়েছেন এবং মাইলস আপনার থেকে কত টাকা পায়? আপনি বেআইনিভাবে কোনো অনুমতি ছাড়াই মাইলসের হিট গানগুলো (ফিরিয়ে দাও, নীলা, চাঁদ তারা, জ্বালা জ্বালা, ধিকি ধিকি, পিয়াসী মন) পারফর্ম করে যাচ্ছেন, যেগুলোর কোনোটারই আপনি প্রণেতা নন। অর্থাৎ অবৈধ ব্যবহার, যা কিনা বাংলাদেশ কপিরাইট আইনে ক্রিমিনাল অফেন্স’! আপনি নিজের গান দিয়ে শো করেন না কেন? কেন মানাম আহমেদ ও হামিন আহমেদের গান গাইতে হয়? আর জুনিয়র কয়েকজন মিউজিশিয়ানকে দিয়ে হামিন ও মানামের গিটার অ্যান্ড কিবোর্ড সলো হুবহু নকল বাজিয়ে নিচ্ছেন! কে আপনাকে এই অধিকার দিয়েছে? আপনি আবার নৈতিকতার কথা বলেন!

হামিন আহমেদ আরও লিখেছেন, কেন আপনি এখানে সবাইকে বলেন না যে রয়্যালটির সম্পূর্ণ অ্যাকাউন্টটি আপনার হাতে দেওয়া আছে এবং কপিরাইট বোর্ড ও পিবিআইর হাতে রয়েছে। যেখানে এটি পরিষ্কার যে আপনি আপনার নিজের সিদ্ধান্তে এবং তৃতীয়বারের মতো মাইলস ছেড়ে যাওয়ার পর থেকে মাইলসের কাছে যা পান, তার চেয়ে অনেক অনেক বেশি ব্যান্ড আপনার থেকে পায়। কেন বলেন না যে পুলিশ রিপোর্টে বলা আছে, আপনার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি! হামিনের ভাষ্য, সম্মান রক্ষা ও ভদ্রতার খাতিরে এত দিন কিছু বলেননি তিনি। তবে এবার এসব বন্ধ হওয়া জরুরি বলে মনে করেন তিনি। তা ছাড়া মাইলসের পাওনাগুলোও পরিশোধের দাবি জানিয়েছেন হামিন।

হামিন অভিযোগ করে বলেছেন, মাইলসের ডায়ানা অডিও স্টুডিও মনিটর স্পিকার ফিরিয়ে দিন, যা আপনি কাউকে না জানিয়েই নিয়ে গেছেন এবং যথেচ্ছ অবৈধ ব্যবহার করছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X