শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিভোর্সের বিষয়ে নতুন করে যা বললেন মিথিলা

অভিনেত্রী মিথিলা ও নির্মাতা সৃজিত। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মিথিলা ও নির্মাতা সৃজিত। ছবি : সংগৃহীত

জুনের শুরুতে নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলার ডিভোর্সের গুঞ্জন ওঠে। সেসময় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেননি অভিনেত্রী। তবে কিছুদিন আগে এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মিথিলা। বলেছিলেন, মানুষ একটা মিথ্যা বিষয় কীভাবে ছড়ায়, তা ভেবে অবাক লাগে।

এ দিকে কলকাতায় আগামী সপ্তাহে মুক্তি পাবে উইলিয়াম শেকসপিয়রের ‘ম্যাকবেথ’র ছায়া অবলম্বনে তৈরি ‘মায়া’ সিনেমা। এর মাধ্যমে কলকাতার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে মিথিলার। সম্প্রতি সেই সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে আলাপচারিতায় সৃজিতের সঙ্গে ডিভোর্স নিয়ে আবারও মুখ খুলেছেন অভিনেত্রী।

মিথিলা বলেন, প্রতি বছরই একবার করে আমাদের ডিভোর্সের সংবাদ আসে। এটা হচ্ছে একপ্রকার ওই বাঘ আসবে, বাঘ আসবে ধরনের গল্প। যেদিন সত্যিই আসবে সেদিন মানুষ এমনিই জানতে পারবে, বাঘ এসেছে।

অভিনেত্রী আরও বলেন, সেসময় পর্যন্ত এটা অকারণে চলতে থাকবে। আমরা কিন্তু এ ব্যাপারে কিছু বলছি না। মানুষের কল্পনা থেকে অনেক কিছু লেখা হচ্ছে।

গত ২৬ মে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশ হয়—আর দুমাস পর সৃজিতের ঘর ছাড়বেন মিথিলা। এ খবর প্রকাশের পর তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সেই সংবাদে এই দুই তারকার নাম উল্লেখ ছিল না। কিন্তু নেটনাগরিকরা গুঞ্জন ছড়াতেই থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X