সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধকোটির টাকারও বেশি দামের গাড়িতে চড়েন মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির বার্ষিক আয় ৮ লাখ ২৫ হাজার টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে নিজের নামে প্রায় আড়াই লাখ টাকা রয়েছে তার। চড়েন ৫৬ লাখ টাকার জিপে। স্বর্ণ আছে ৩০ তোলা, যার দাম ১৫ লাখ টাকা। তবে কোনো স্থাবর সম্পদ নেই মাহির। নায়িকার ব্যাংকঋণ আছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিলকৃত মাহিয়া মাহির হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। হলফনামায় নায়িকার পুরো নাম- শারমিন আকতার নিপা মাহিয়া।

হলফনামায় মাহি নিজের পেশা লিখেছেন চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায়ী। ব্যবসা থেকে বার্ষিক আয় ৩ লাখ টাকা দেখিয়েছেন তিনি। পেশা থেকে দেখিয়েছেন ৪ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় ১ লাখ ২৫ হাজার টাকা। যদিও খাত সুনির্দিষ্ট করা হয়নি সেখানে।

হলফনামা অনুযায়ী, নায়িকার নগদ টাকা রয়েছে দেড় লাখ, ব্যাংকে জমা ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা। মাহির স্বামী রকিব সরকারের হাতে নগদ আছে ৩ লাখ টাকা, তার নামে ব্যাংকে জমা ২৫ কোটি ৮১ লাখ ৫৫০ টাকা।

৫৬ লাখ ২৫ হাজার টাকা দামের জিপ ব্যবহার করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার স্বামী চড়েন ৮৩ লাখ টাকা দামের টয়োটা হ্যারিয়ার গাড়িতে। নিজের নামে আছে ৩০ তোলা স্বর্ণ, যার মূল্য দেখিয়েছেন ১৫ লাখ টাকা। স্বামীর রয়েছে ৫০ তোলা স্বর্ণ, যার দাম দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। নিজের নামে কিছু না থাকলেও মাহির স্বামীর নামে আছে ৮০ হাজার টাকার আসবাব ও ইলেকট্রনিকসামগ্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১০

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১১

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১২

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৩

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৪

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৫

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৭

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৮

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৯

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

২০
X