বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘নতুন বছরে লাইফে একটি পার্টনার আসুক’

চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি : কালবেলা।
চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি : কালবেলা।

মনের মতো মানুষ না পাওয়ায় বিয়ে করতে পারছেন না অভিনেত্রী শিরিন শিলা। তবে নতুন বছরে তিনি আর সিঙ্গেল থাকতে চাইছেন না। সিদ্ধান্ত নিয়েছেন কাউকে জীবনসঙ্গী করার। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

শিরিন শিলা বলেন, নতুন বছরে আমি চাই লাইফে একটি পার্টনার আসুক। সবাই বলাবলি করছে আমি কেন বিয়ে করছি না। আসলে বিয়েটা আমি ইচ্ছে করেই করছি না। কারণ আমি আমার মনের মানুষটিকে খুঁজে পাচ্ছি না। তবে আশা করছি, ২০২৪ সালে আমি আমার পছন্দের মানুষটিকে ঠিকই খুঁজে পাব।

নায়িকা আরও বলেন, ভালোবাসা বলে বলে হয় না। ভালো লাগাটা মন থেকে চলে আসে। সুতরাং, যে মানুষটাকে দেখে আমার হৃদয়ের ভেতরে ঘণ্টা বাজবে টুংটুং করে তখন বুঝতে পারব আমার ভালোবাসা তার জন্য কাজ করে। কারও জন্য আমার হৃদয় কাঁদে এমনটা আমি এখনো ফিল করিনি।

বর্তমানে ব্যস্ততা কী, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১৯ জানুয়ারি ‘শেষ বাজি’ নামে একটি সিনেমা মুক্তি পাবে। এটিই আমার নতুন বছরে নতুন ছবি। এই সিনেমার প্রচার নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি।

এ বছর কেমন কেটেছে, জানতে চাইলে শিলা বলেন, এ বছরে আমার অনেক প্রাপ্তি ছিল, অনেক কাজ করেছি। তা ছাড়া এ বছর আলোচনায় ছিলাম, আবার অনেক সমালোচনার মুখেও পড়েছি। সঙ্গে আপনাদের ভালোবাসাও পেয়েছি। নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, নতুন বছরে প্লান হলো আম্মুকে নিয়ে কানাডা যাব, সাথে অন্যান্য দেশেও ঘুরব। সেই সাথে নতুন ছবির বিষয়েও কথা চলছে।

উল্লেখ্য, কিছুদিন আগে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরে শুটিং করছিলেন তিনি। এ সময় এক কিশোর এগিয়ে এসে জড়িয়ে ধরে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X