বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ভেনেজুয়েলায় অভিযান ও মাদুরোকে তুলে আনে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় নাটকীয় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে এনেছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে এ অভিযানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় ও ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (০৪ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই অভিযান ছিল আমেরিকার সামরিক সক্ষমতার এক অসাধারণ প্রদর্শন। এটি ২০১১ সালে ওসামা বিন লাদেন হত্যার অভিযানের পর সবচেয়ে উচ্চঝুঁকিপূর্ণ অপারেশন।

কীভাবে চালানো হয় অভিযান

‘অ্যাবসলিউট রিজলভ’ নামের এই অভিযানটি কয়েক মাস ধরে গোপনে প্রস্তুত করা হয় বলে জানান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। অভিযানের অংশ হিসেবে মাদুরোর বাসভবনের আদলে একটি কাঠামো তৈরি করে সেখানে বিশেষ বাহিনী অনুশীলন চালায়।

শুক্রবার রাত ১১টা ৪৬ মিনিটে অভিযানের চূড়ান্ত অনুমোদন দেন ট্রাম্প। এরপর পশ্চিম গোলার্ধের ২০টি ঘাঁটি থেকে প্রায় ১৫০টি বিমান উড্ডয়ন করে। অভিযানের শুরুতেই ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা হয় এবং রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শনিবার ভোরে মার্কিন হেলিকপ্টার মাদুরোর বাসভবনে অবতরণ করে। অল্প সময়ের মধ্যেই প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের একটি মার্কিন যুদ্ধজাহাজে তোলা হয়। এরপর সেখান থেকে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

ভেনেজুয়েলা সরকারের দাবি, রাজধানী কারাকাসসহ একাধিক রাজ্যে যুক্তরাষ্ট্রের হামলা চালানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযানে কয়েকজন মার্কিন সদস্য আহত হলেও কেউ নিহত হননি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষ ভয়াবহ আতঙ্কের মধ্যে পড়েছে।

ভেনেজুয়েলার ভবিষ্যৎ কী

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে। প্রয়োজনে দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

এদিকে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছেন, এতে রাষ্ট্রের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X