বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

ভোট দিতে পারবেন না মিশা সওদাগর

অভিনেতা মিশা সওদাগর। ছবি : সংগৃহীত
অভিনেতা মিশা সওদাগর। ছবি : সংগৃহীত

অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে তারকাঙ্গনেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস।

বিনোদন অঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এ ছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।

নির্বাচনি প্রচারণায় দেখা গেলেও এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সওদাগর। ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের নৌকার প্রচারে দেখা গিয়েছে মিশাকে। এ ছাড়াও তাকে দেখা গেছে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের প্রচারে।

ভোট না দিতে পারার বিষয়ে সংবাদমাধ্যমে মিশা সওদাগর বলেন, ঢাকা-১৮ আসনের ভোটার আমি। এই আসনে সংসদ সদস্য ছিলেন কিংবদন্তি রাজনীতিক সাহারা খাতুন। দেশে থাকলে সব সময় ভোট দিতে যাই আমি। এবার ভোটের তারিখ আগে থেকে জানা ছিল না। তাই টিকেট কেটে রেখেছিলাম। আমি বর্তমানে নিউইয়র্ক আছি। ফলে ভোট দিতে পারব না। মিস করব। এবার ভোট যুদ্ধটা আমার কাছে উৎসব মনে হয়েছে। দেশে থাকলে অবশ্যই পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যেতাম। সেটা ভীষণ মিস করব।

ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করে ভোটারদের উদ্দেশে মিশা বলেছিলেন, ফেরদৌস আমার ছোট ভাই। আপনারা তাকে ভোট দেবেন। অনেকেরই অনেক ভালো গুণ আবার খারাপ গুণ থাকে। কিন্তু ফেরদৌসের মধ্যে কোনো খারাপ গুণ নেই। ফেরদৌস যে এত বড় একজন নায়ক তারপরেও ২৭ বছরের ক্যারিয়ারে তার কোনো স্ক্যান্ডাল নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে দুই ইউপিডিএফ সদস্য নিহত

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১০

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

১১

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

১২

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

১৩

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

১৪

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

১৫

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

১৭

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

১৮

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

১৯

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

২০
X