কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভৌতিক সিনেমা মনের চাপ কমায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা সবাই ভয় পাই- এটা একদম স্বাভাবিক বিষয়। কিন্তু মজার ব্যাপার হলো, অনেকেই ইচ্ছে করে ভয় পেতে ভালোবাসে! জম্বি, দানব, ভূত বা অদ্ভুত কোনো ছায়া- ভৌতিক সিনেমার ভয়ানক দৃশ্য দেখেও মানুষ এক ধরনের মানসিক শান্তি খুঁজে পায়।

সম্প্রতি মনোবিজ্ঞানীরা বলছেন, ভীতিকর বা হরর সিনেমা বাস্তব জীবনের উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী কোল্টান স্ক্রিভনার বলেন, ‘ভয়ংকর গল্প আমাদের মস্তিষ্ককে অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।’

তার গবেষণায় দেখা গেছে, হরর সিনেমা দেখা মানুষকে তিন দলে ভাগ করা যায়—

‘অ্যাড্রেনালিন জাঙ্কিজ’ : যারা ভয় পেয়ে রোমাঞ্চ খোঁজেন

‘হোয়াইট নাকলারস’ : যারা ভয় জয়ের আনন্দ উপভোগ করেন

‘ডার্ক কোপার্স’ : যারা ভয়কে জীবনের বাস্তব নিরাপত্তা বোঝার উপায় মনে করেন

ডেনমার্কের এক গবেষণায়ও জানা গেছে, যারা নিয়মিত ভৌতিক সিনেমা দেখেন, তারা সংকটের সময় অন্যদের তুলনায় মানসিকভাবে বেশি শান্ত থাকেন। এমনকি কোভিড-১৯ মহামারির সময়ও তাদের সহনশীলতা ছিল বেশি।

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক মিলার বলেন, ভয়ংকর গল্প আমাদের মস্তিষ্কের ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা বাড়ায়- যা অনিশ্চয় পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে।

নেদারল্যান্ডসে তৈরি হয়েছে ‘মাইন্ডলাইট’ নামের একটি ভিডিও গেম, যেখানে ভয়কে থেরাপির অংশ হিসেবে ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, এই গেম খেলা শিশুদের উদ্বেগ অনেকটাই কমে যায়।

স্ক্রিভনারের ভাষায়, ‘ভীতিকর গল্প বা সিনেমা আমাদের এক নিরাপদ পরিবেশে ভয় পাওয়ার সুযোগ দেয়। এতে আমরা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখি এবং বাস্তব জীবনের চাপ সামলানো সহজ হয়।’

সূত্র : North Texas Daily

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X