মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজক ও অতিথিরা। ছবি: সংগৃহীত
উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজক ও অতিথিরা। ছবি: সংগৃহীত

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার (২০ জানুয়ারি) থেকে শুরু হবে এই উৎসবের দ্বাবিংশতম আসর। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সভাপতিত্ব করবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজিত ‘ফেরেশতে’। এটি করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটি দেখানো হবে। এরপর দেখানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এই চলচ্চিত্রটি বানিয়েছেন ভারতের শ্যাম বেনেগাল। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

উৎসবে এবারের আসরে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শন করা হবে। এগুলোর মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি এবং স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য ১২৩টি। উৎসবে বাংলাদেশের ৭১টি চলচ্চিত্র থাকছে।

জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে দেখানে হবে সিনেমাগুলো। সব প্রদর্শনী বিনামূল্যে দেখতে পারবেন দর্শক।

এবারেরর উৎসবের মাস্টারক্লাসে থাকবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি, ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান। ক্লাস হবে ২৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে। এটি সঞ্চালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।

এ ছাড়াও ২১ ও ২২ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে সিনেমায় নারীর ভূমিকাবিষয়ক ‘দশম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্মমেকারস কনফারেন্স’ অনুষ্ঠিত হবে।

৯ দিনব্যাপী উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি। শেষ দিনে প্রধান অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিনিয়র তথ্যসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ইরানি পরিচালক মাজিদ মাজিদি ও শর্মিলা ঠাকুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X