বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আড়াল ভেঙে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন জোভান

জোভান ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত
জোভান ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

রহস্যের পর্দা সরিয়ে নিজের স্ত্রীকে প্রকাশ্যে আনলেন হালের জনপ্রিয় নাট্যাভিনেতা ফারহান আহমেদ জোভান। জানুয়ারির মাঝামাঝি ফেসবুকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন ছোট পর্দার এই তারকা। এরপরই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। কিন্তু স্ত্রীর নাম ও চেহারা গোপন রেখে ভক্তদের কৌতূহল আরও উসকে দেন জোভান।

অবশেষে আড়াল ভেঙে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন এই অভিনেতা। রোববার রাতে নিজের ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন জোভান। তাতে প্রথমবার অভিনেতার স্ত্রীকে দেখতে পান ভক্তরা।

ছবিতে দেখা যায়, অভিনেতা জোভানের পরনে গোলাপী শেরওয়ানি। তার স্ত্রীও পরেছেন একই রঙের লেহেঙ্গা। পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে আছে নবদম্পতি।

জোভানের বিয়ের ছবিতে দেখা গেছে, অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবিরকে। ছবিতে দেখা গেছে চিত্রনায়ক সিয়াম, তৌসিফ মাহবুবকেও।

জোভান জানিয়েছেন, তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। এর বেশি কিছু বলেননি এই অভিনেতা। তবে অভিনেতার কজন বন্ধু জানিয়েছেন, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকায়। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। আরও জানা যায়, গত ১২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেছেন জোভান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X