বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘রব জানে সব’ নিয়ে ভ্যাল্টোইনে এফএ সুমন

এফএ সুমন। ছবি : সংগৃহীত
এফএ সুমন। ছবি : সংগৃহীত

‘জানরে’, ‘সখীরে’, ‘ভিতর কান্দে’, ‘দরদীয়া’, ‘মন মুনিয়া’, ‘পাগলীরে’সহ অসংখ্য জনপ্রিয় গানের গায়ক এফএ সুমন ভ্যালেন্টাইন উপলক্ষে হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘রব জানে সব’।

গানটি লিখেছেন এফএ সুমনের সঙ্গে অসংখ্য হিট গানের গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ। সুর ও সংগীতায়োজন করেছেন এফএ সুমন নিজেই। গানের ভিডিওতে অভিনয় করেছেন মাহিরা, অনিক, ফারহানা ও নীল। আদিল হাসান অভির চিত্রগ্রহণে গানটি পরিচালনা করেছেন ইয়াসিন আরাফাত বিহন। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।

এই গান প্রসঙ্গে এফএ সুমন বলেন, ‘অনেকদিন পরে আমার পুরোনো মেজাজে গান করলাম। সুরের ওপর গানটি দারুণ লিখেছে সোহাগ। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

অনেকদিন বিরতির পর একাধারে কয়েকটি গান প্রকাশ প্রসঙ্গে এফএ সুমন বলেন, ‘আসলে শো নিয়ে প্রচুর ব্যস্ত থাকতে হয়। বিশেষ করে দেশের চেয়ে দেশের বাইরে- ইন্ডিয়াতে আমার প্রচুর শো থাকে। তবে সামনে আরও কিছু ভালো কাজ আসবে। প্রায় দুই বছর পর আবার প্রফেশনালি গিটার হাতে তুলেছি। দেখা যাক।’

তার পুরো নাম ফারুক আহমেদ সুমন হলেও গানের জগতের মানুষরা তাকে এফএ সুমন নামেই চিনেন। ২০০০ সালে মিউজিক শুরু করলেও তার প্রথম একক অ্যালবাম ‘মেয়ে জানো কি’ মুক্তি পায় ২০০৮ সালে। এরপরের পুরোটাই সাফল্যে ভরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X