কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার দিন আজ

প্রেমিক যুগলের খুনসুটি। ছবি : সংগৃহীত
প্রেমিক যুগলের খুনসুটি। ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারি ভালোবাসার মাস। হবেই বা না কেন? এ মাসে রয়েছে ভালোবাসা ঘিরে কত কত দিবস। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রমিস ডে । মানে প্রিয়জনকে প্রতিজ্ঞা কিংবা প্রতিশ্রুতি দেওয়ার দিন।

চলছে ভ্যালেন্টাইনস উইক। যা শুরু হয় রোজ ডে দিয়ে। এর পরে প্রোপোজ ডে, চকলেট ডে। তারপর টেডি ডে পেরিয়ে আসে প্রমিস ডে।

যেকোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। যে কথা রাখতে জানে তার ওপর বিশ্বাস সবচেয়ে বেশি জন্মায়। আর প্রিয়জনের প্রতি আবদার সর্বদা বেশিই থাকে। তবে সেই প্রিয় মানুষই যদি প্রমিস বা প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে সেই সম্পর্কে আস্থা কমতে শুরু করে। তাই, অবশ্যই প্রিয়জনকে দেওয়া প্রতিশ্রুতি (প্রমিস) রাখা উচিত।

এ দিনটি মূলত ভালোবাসার সম্পর্ক মজবুত করতে পালন করা হয়। ভালোবাসায় ভুল বোঝাবুঝি এড়াতে এই দিবসটির সূচনা হয়। ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েই দিনটির শুরু হয়। এ দিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সব বাধা।

কোনো একটি আচরণ, আপনার সঙ্গী পছন্দ করে না। দীর্ঘ দিন এই একই বিষয়ে আপনাদের মাঝে ঝামেলা হচ্ছে; তবে আজকের দিনে সে কাজটি না করার প্রমিস করতেই পারেন। এই কাজটি আপনি আর করবেন না। দেখবেন দুজনের মাঝে ভালোবাসা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।

তবে দিনটি শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়। প্রমিস ডে সবার জন্যে। ভাই-বোন, মা-বাবা, প্রিয়জন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যেতে পারে প্রমিস ডে তে। তবে এ দিন নিজের কাছেও প্রতিজ্ঞাবধ থাকতে কিন্তু ভুলবেন না।

ভ্যালেন্টাইনস ডে সপ্তাহে কোন দিনের কী অর্থ

৭ ফেব্রুয়ারি পালিত হয় রোজ ডে (Rose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ ফুল উপহার দেন। ৮ ফেব্রুয়ারি পালিত হয় প্রোপ্রোজ ডে (Propose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে প্রেমের প্রস্তাব দেন।

৯ ফেব্রুয়ারি পালিত হয় চকোলেট ডে (Chocolate Day)। ১০ ফেব্রুয়ারি পালিত হয় টেডি ডে (Teddy Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে (Promise Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে ভালোবাসা পালনের প্রতিশ্রুতি দেন। ১২ ফেব্রুয়ারি প্রতিবছরই পালিত হয় হাগ ডে (Hug Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে আলিঙ্গন করে উষ্ণ সান্নিধ্য অনুভব করেন। ১৩ ফেব্রুয়ারি পালিত হয় কিস ডে (Kiss Day)। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের ঠোঁটে চুম্বন করে বা চুমু দিয়ে (ফ্লাইং কিস) ভালোবাসাকে অন্য মাত্রায় অনুভব করেন।

আর, ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভ্যালেন্টাইন’স ডে। এই দিনটিতে একান্তে ভালোবাসা অনুভব করেন প্রেমিক-প্রেমিকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

আজকের স্বর্ণের বাজারদর

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১০

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১১

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১২

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৩

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৪

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

১৫

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১৬

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

১৮

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১৯

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

২০
X