বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে মুখোমুখি শাকিব-জায়েদ 

মুখোমুখি শাকিব-জায়েদ
ঈদে মুখোমুখি শাকিব-জায়েদ 

ঈদুল ফিতরে মুখোমুখি হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ও জায়েদ খান। ঢালিউড কিং খানের ‘রাজকুমার’ সিনেমাটি ঈদে মুক্তি পাবে আগেই ঘোষণা ছিল। এদিকে হঠাৎ করেই বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে ঢালিউডের ইয়াং অ্যান্ড অ্যাংরি হিরোর ‘সোনার চর’র মুক্তির ঘোষণা দেওয়া হয়।

এর মধ্যে দিয়ে ১২ বছর পর কোনো ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদের সিনেমা। ‘সোনার চর’ নিয়ে বেশ আশাবাদী এই নায়ক। ক্যারিয়ারে ‘অন্তর জ্বালা’ ব্যতীত কোনো সিনেমার জন্য এত শ্রম দেননি বলে জানান তিনি।

উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ বলেন, আমার ক্যারিয়ারে প্রথম সিনেমা ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। ফলে এবারের ঈদে ছবি মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে উৎসবে বেশি হলমুখী হয়। সে হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।

‘সোনার চর’ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। যেখানে ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প উঠে আসবে। সিনেমাটিতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। জাহিদ হোসেনের পরিচালনায় আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা ও শহীদুজ্জামান সেলিম।

এদিকে শাকিব ভক্তরা ‘রাজকুমার’ সিনেমার জন্য মুখিয়ে আছেন। সিনেমার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ১৮ দিনের শুটিং সেরে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন শাকিব। ঢাকায় ফিরে ফের উড়াল দিয়েছেন রাঙামাটির সাজেকে। সেখানেই সিনেমার বাকি অংশের শুটিং করবেন শাকিব।

সিনেমার গল্পে, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে। এতে শাকিবের বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

১০

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

১১

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

১২

সড়কে আইন অমান্য, জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?

১৩

খামেনির জানাজায় আসেননি সৌদির কেউ  

১৪

দুদকেই বেশি দুর্নীতি, চরিত্র বদলাতে হবে : মাহবুব উদ্দিন খোকন

১৫

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

১৬

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

১৭

সারাদেশে ভারী বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা

১৮

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

১৯

প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

২০
X