বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০১:১৪ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ফুটপাতে খাবার খাচ্ছেন অপু বিশ্বাস

আগারগাঁও নির্বাচন অফিসের পাশেই একটি ছোট্ট দোকানে খাবার খেতে যান অপু বিশ্বাস। ছবি : কালবেলা
আগারগাঁও নির্বাচন অফিসের পাশেই একটি ছোট্ট দোকানে খাবার খেতে যান অপু বিশ্বাস। ছবি : কালবেলা

তারকাদের বিলাসবহুল জীবনযাপনের কথা সবাই জানেন। নামি ব্র্যান্ডের গাড়ি, দামি ঘড়ি, পোশাক থেকে শুরু করে খাবারের ক্ষেত্রেও পাঁচতারকা হোটেলেই তাদের দেখা মেলে বেশি। তবে মাঝে মধ্যে এর ব্যতিক্রমও হয় বটে।

হঠাৎ যদি দেখেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস গাড়ি দাঁড় করে ফুটপাতের কোনো দোকানে বসে মমো আর বার্গার খাচ্ছেন, যে কেউই অবাক হবেন। শুক্রবার (৮ মার্চ) রাতে ঠিক তেমন ঘটনার সাক্ষী হলেন কালবেলার প্রতিবেদক। রাজধানীর শ্যামলীতে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে অপুর ইচ্ছা হলো ফুটপাতে বসে মমো খাবেন।

আগারগাঁও নির্বাচন অফিসের পাশেই একটি ছোট্ট দোকানে দাঁড়ালো অপু বিশ্বাসের লাল রঙের গাড়ি। নায়িকার ঘনিষ্ঠজন কোরিওগ্রাফার গৌতম সাহা গাড়ি থেকে নেমে মমো আছে কিনা খোঁজ নিচ্ছিলেন। খানিক পরেই তৈরি হয়ে গেলো মমো আর বার্গার। অপু গাড়ি থেকে নামতেই ওই দোকানের নারী বিক্রেতার যেন বিশ্বাসই হচ্ছিল না, নায়িকা তার দোকানের কাস্টমার হয়ে এসেছেন।

অল্প কিছুক্ষণের মধ্যেই আশেপাশে ভিড় জমে যায়। কেউ কেউ জানতে চাইছেন অপু বিশ্বাস না? তাদের যেন বিশ্বাসই হচ্ছে না এত সাধারণভাবে খোলা আকাশের নিচে বসে খাবার খেতে পারেন অপু। কেউ আবার দূর থেকে ছবি তুলছেন। কারও আর্জি অপুর সঙ্গে একটা সেলফি তোলার।

ফুটপাতে বসে খাবার খাওয়া নিয়ে অপু বিশ্বাস কালবেলাকে বললেন, আমি এখানে নায়িকা হিসেবে আসিনি। খুব সাধারণ একজন মানুষ হিসেবে বসেছি। ইচ্ছা হলো তাই আমার সহকর্মীদের নিয়ে বসে পড়লাম। এই খাবারের আলাদা একটা মজা আছে। আর নারী দিবসে খেতে এসে দেখছি বিক্রেতাও কিন্তু একজন নারী। আমাদের দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। এটা দেখে খুব ভালো লাগছে।

এ সময় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন মডেল বারিশ হক, কোরিওগ্রাফার গৌতম সাহা ও সাংবাদিক রাহাত সাইফুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হাতাহাতি, আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১০

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১১

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১২

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৪

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৫

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৭

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৮

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৯

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

২০
X