কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ভারতে ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির তারিখ

সুড়ঙ্গ সিনেমার অফিসিয়াল পোস্টার। ছবি : সংগৃহীত
সুড়ঙ্গ সিনেমার অফিসিয়াল পোস্টার। ছবি : সংগৃহীত

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। ছবিটি তৃতীয় সপ্তাহে এসেও দেশের সিনেমা হলে হাউজফুল যাচ্ছে। দেশে মুক্তির সময় থেকেই শোনা যাচ্ছিল ভারতেও মুক্তি পাবে এই ছবি।

ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১৪ জুলাই রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’ সিনেমা।

এই ছবির মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জাও। আছেন শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

জানা গেছে, মুক্তির প্রথম সপ্তাহে শুধু স্টার সিনেপ্লেক্স থেকে দুই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ছবিটির।

এরই মধ্যে শোনা যাচ্ছে নিশোর নতুন সিনেমার খবর। যদিও সেই ছবির নাম ঠিক হয়নি এখনো। ছবিটি পরিচালনা করবেন আবরার আতহার।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নতুন সিনেমাটি হবে গ্যাংস্টার ক্রাইম ঘরানার। ছবিটি প্রযোজনা করবে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। আপাতত সিনেমার বিষয়ে মুখ খুলতে নারাজ প্রযোজনা সংস্থাটি।

তবে তারা বলেছে, সিনেমার পরিকল্পনা চলছে, সব ঠিক হলে বিস্তারিত জানাবে। এ বিষয়ে মুখ খোলেননি আফরান নিশোও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১০

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১১

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১২

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৩

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৪

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৫

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৬

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৭

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৮

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

২০
X