বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৭:৪৯ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজ-পরীকে ঘিরে নতুন তর্ক

শরিফুল রাজ, পরীমণি। ছবি : সংগৃহীত
শরিফুল রাজ, পরীমণি। ছবি : সংগৃহীত

অনেক দিন ঘরের কথা পরকে জানাননি চিত্রনায়িকা পরীমণি। তবে সম্প্রতি পুরোনো কাসুন্দি ঘেঁটে বরাবরের মতোই সৃষ্টি করেছেন রহস্য। অভিনেতা রাজ গিয়েছিলেন পরীর বাসায়। এরপর নায়িকার কিছু কথা এবং ফেসবুকে দেওয়া পোস্ট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এসব দেখেশুনে নেটিজেনদের একাংশ ভাবছে, রাজ হয়তো যাননি পরীর বাসায়। আরেক দল মনে করছে, সাবেক এই দম্পতি হয়তো মিলে যাওয়ার চেষ্টায় আছেন।

আলাদা হওয়ার পর মুখ দেখাদেখি বন্ধ ছিল রাজ-পরীর। তবে সন্তান পুণ্যের জন্য এই দুই তারকার সম্পর্কের সুতা পুরোপুরি ছিঁড়ে যায়নি। যদিও রাজকে নিজের জীবন থেকে মুছে ফেলেছেন পরী। বলেছেন, রাজ তার জীবনে মৃত। এই অভিনেতা এখন তার কাছে ঘৃণার পাত্র, গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন পরী।

সম্প্রতি পরীর বাসায় গিয়েছিলেন রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা। সেখানে একসঙ্গে খাবার খেয়েছেন তারা। তবে রাজকে নায়িকা নিজ হাতে রান্না করে খাইয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি। শুধু বলেছিলেন, বাসায় রান্না হয়েছিল, সবাই একসঙ্গে খেয়েছিলেন। কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে নায়িকার বাসায় গিয়েছিলেন অভিনেতা, এমনটাই জানিয়েছেন পরী।

পরীর বাসায় যাওয়ার বিষয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা রাজ। অন্যদিকে শনিবার পরী ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন যা দেখে নেটিজেনরা ভাবছেন, রাজকে রান্না করে খাওয়ানো তো দূরের কথা, অভিনেতাকে বাড়িতে ঢুকতেই দেবেন না পরীর দারোয়ান।

পোস্টে রাজের নাম উল্লেখ না করে পরী লিখেছেন, যাকে আমার বাসার দারোয়ানই গেটে অ্যালাউ করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়! ভক্তদের ধারণা রাজকে ইঙ্গিত করেই পোস্টটি লিখেছেন নায়িকা।

রাজ কি পরীর বাসায় গিয়েছিলেন? না কি যাননি- এ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। পরীর স্ট্যাটাসে দ্বিধায় পড়েছেন ভক্তরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১০

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১১

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১২

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৩

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৪

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৫

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৬

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৭

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৮

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৯

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

২০
X