বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আলজেরিয়ায় নিষিদ্ধ ‘বার্বি’

‘বার্বি’ সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত
‘বার্বি’ সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

আলজেরিয়ায় নিষিদ্ধ হলো হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘বার্বি’। যত দ্রুত সম্ভব হল মালিকদের ছবিটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। সে দেশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘এই চলচ্চিত্রে সমকামিতার পক্ষে প্রচার চালানো হয়েছে, যা আলজেরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

আলজেরিয়ার আলজিয়ের্স, ওরান ও কন্সট্যানটাইনের সিনেমা হলগুলোতে ‘বার্বি’ দেখতে ভিড় জমিয়েছিল দর্শক।

‘নৈতিক অবক্ষয়’-এর কারণ দেখিয়ে ছবিটিকে নিষিদ্ধ করেছে আলজেরিয়া। কিন্তু বার্বি মুক্তির পর থেকেই সব টিকিট বিক্রি হয়ে গেছে হলগুলোর।

আরও পড়ুন : বার্বি থিমে এবার গোলাপি কফিন

এই ছবিতে প্রচারিত সামাজিক মূল্যবোধের সমালোচনা করা হয়েছে আরব বিশ্ব থেকেও। গত সপ্তাহে কুয়েত সরকার ‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ করে।

উল্লেখ্য, ‘বার্বি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং ও মার্গো রবি। সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। যুক্তরাজ্য এবং স্পেনসহ অনেক দেশের নেতারা প্রশংসা করেছেন এই সিনেমার। মুক্তির পর থেকে ছবিটি পুরো বিশ্বে বক্স অফিসে ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X