মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তামজিদ হোসেন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির অপেক্ষায় ‘লাস্ট ব্রেথ’

‘লাস্ট ব্রেথ’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
‘লাস্ট ব্রেথ’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বছরের শুরু থেকেই একের পর এক ধামাকা দিয়ে চলেছে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি হলিউড। তারই পরিপ্রেক্ষিতে এবার মুক্তি পেতে চলেছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘লাস্ট ব্রেথ’।

অ্যালেক্স পারকিনসনের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন উডি হ্যারেলসন, সিমু লিউ ও ববি রেইনসবেরিসহ আরও অনেকে। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত হলিউড সিনেপ্রেমীরা। আসন্ন এ সিনেমাটি ২০১২ সালে ঘটে যাওয়া এক সত্য ঘটনার অবলম্বনে নির্মিত। ২০১২ সালে নর্থ সি’তে এক গভীর সমুদ্র অভিযানে ঘটেছিল।

এ অভিযানে তিনজন ডুবুরি সমুদ্রতলের প্রায় ১০০ মিটার গভীরে একটি মেরামতের কাজ করছিলেন। এ কাজটি সফলভাবে সম্পন্ন করতে, ডুবুরিরা একটি ডাইভিং বেলের সঙ্গে সংযুক্ত ছিলেন, যা আবার বিবি টোপাজ নামের জাহাজের সঙ্গে যুক্ত ছিল। এ ছাড়া তাদের সঙ্গে একটি লাইফলাইনও সংযুক্ত ছিল, যা অক্সিজেন, গরম পানি, বিদ্যুৎ এবং যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছিল। কিন্তু হঠাৎ করেই বিবি টোপাজের ডায়নামিক পজিশনিং সিস্টেম ব্যর্থ হয়, যার ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের ঢেউয়ে ভেসে যেতে থাকে। ফলে যে ডুবুরিরা নিচে কাজ করছিলেন, তারা তাদের অবস্থান থেকে সরে যান। এরই মধ্যে এক ডুবুরির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে। ওই সময় তার লাইফলাইন একটি পানির নিচের কাঠামোর সঙ্গে আটকে যায় এবং পরে সেটা সম্পূর্ণ ছিঁড়ে যায়। ফলে সে সমুদ্রের তলদেশে মাত্র পাঁচ মিনিটের জন্য জরুরি অক্সিজেন পান, কিন্তু তার কাছে কোনো আলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ কিংবা যোগাযোগের মাধ্যম ছিল না।

এরপর জাহাজটি দ্রুত একটি কেবল সাবমেরিন পাঠায়, যার ক্যামেরার মাধ্যমে ওই ডুবুরিকে খুঁজে বের করে এবং ক্যামেরার ফুটেজে দেখা যায়, সে ধীরে ধীরে শ্বাস নিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিছুক্ষণ পর, জাহাজের পজিশনিং সিস্টেম পুনরায় সচল হয়, ফলে ডুবুরিরা সেই ডুবন্ত ডুবুরির নিথর দেহটি উদ্ধার করে ডাইভিং বেলের ভেতরে নিয়ে আসেন। এরপরই রয়েছে গল্পের টুইস্ট, যা সিনেমাটির নির্মাতা তার এ চলচ্চিত্রটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি মুক্তি পাবে ২৮ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X