বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবেশীর গুলিতে নিহত অভিনেতা জোনাথন

জোনাথন জস। ছবি : সংগৃহীত
জোনাথন জস। ছবি : সংগৃহীত

হলিউড অভিনেতা ও কণ্ঠশিল্পী জোনাথন জসকে (৫৯) গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১ জুন) রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টোনিও শহরের দক্ষিণ অংশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় প্যারামেডিক টিম। তবে ততক্ষণে দেরি হয়ে যায়, জীবন রক্ষা করা আর সম্ভব হয়নি।

সান অ্যান্টোনিও পুলিশ বিভাগ জানিয়েছে, জোনাথন জসের সঙ্গে তার এক প্রতিবেশীর তর্ক-বিতর্ক চলছিল। এই বিরোধ থেকেই ঘটে চূড়ান্ত ট্র্যাজেডি। তদন্তকারীদের বরাত দিয়ে জানা গেছে, ওই প্রতিবেশী ব্যক্তি গাড়িতে করে চলে যাওয়ার সময় অভিনেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

ঘটনার পরপরই পুলিশ গাড়ির বিবরণ সংগ্রহ করে তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন একজনকে আটক করে। হত্যার উদ্দেশ্য ও আরও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

১৯৬৫ সালে টেক্সাসেই জন্মগ্রহণ করেন জোনাথন জস। অভিনয় জীবন শুরু করেন ১৯৯৪ সালে। অ্যানিমেটেড টিভি সিরিজ ‘কিং অব দ্য হিল’-এর রেডকর্ন চরিত্রে কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এছাড়াও ‘পার্ক্স অ্যান্ড রিক্রিয়েশন’ সিরিজে তার অভিনয় দর্শকের মন জয় করে।

অভিনয়ের পাশাপাশি সংগীতজীবনেও সক্রিয় ছিলেন তিনি। ‘৮ সেকেন্ডস’, ‘টেক্সাস’, ‘ট্রু গ্রিট’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শিল্পী। তার আকস্মিক ও সহিংস মৃত্যুর খবরে হলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X