কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পার্টিতে মডেলকে ডিক্যাপ্রিওর চুমু, ছবি ভাইরাল

লিওনার্দো ডিক্যাপ্রিও ও ভিটোরিয়া চেরেত্তি পরস্পরকে চুমু খাওয়ার দৃশ্য ভাইরাল হয়। ছবি : সংগৃহীত
লিওনার্দো ডিক্যাপ্রিও ও ভিটোরিয়া চেরেত্তি পরস্পরকে চুমু খাওয়ার দৃশ্য ভাইরাল হয়। ছবি : সংগৃহীত

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে ইতালিয়ান মডেল ভিটোরিয়া চেরেত্তির প্রেমের গুঞ্জন চলছে। এ নিয়ে নেট দুনিয়া সরব। প্রেমের সম্পর্কের ধরনের চেয়ে বয়সের পার্থক্য চোখে পড়ার মতো হওয়াতেই হয়তো এ গুঞ্জনের ডালপালা দ্রুত বাড়ছে।

এরই মধ্যে স্পেনের একটি ক্লাবের পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গেছে। ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়।

ভাইরাল হওয়া সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে, ভিটোরিয়া চেরেত্তিকে চুমু খাচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা গেছে। ভিটোরিয়া নিজেও স্বপ্রণোদিত হয়ে ডিক্যাপ্রিওকে আলিঙ্গন করেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্পেনের একটি ক্লাবের পার্টিতে চুমু খাওয়ার ওই দৃশ্য ক্যামেরা বন্দি করেন সাংবাদিকরা। বেশ কিছুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাওয়ায় এ দুজনের এক পার্টিতে অংশগ্রহণ ঘিরে আশপাশের মানুষজনের আগ্রহ ছিল। অনেকে বলছেন, এ চুমুর মাধ্যমে দুজন ভক্তদের জানান দিলেন, তারা চুটিয়ে প্রেম করছেন।

এদিকে বয়সের পার্থক্য ঘিরেও আছে বাড়তি আগ্রহ। লিওনার্দোর বয়স ৪৮ বছর। অপরদিকে ২৫ বছর বয়সী মডেল ভিটোরিয়া। ডিক্যাপ্রিওর চেয়ে বয়সে ২৩ বছরের ছোট তিনি। ১৪ বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করা ভিটোরিয়া শ্যানেল, ডিওর, ভ্যালেন্টিনোসহ একাধিক নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার ক্যারিয়ার মোটামুটি উজ্জ্বল।

সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সঙ্গেও দেখা গেছে লিওনার্দোকে। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, দুজন ডেটিংয়ে গেছেন। এবার বুঝি নীলমের সঙ্গে লিওনার্দোর প্রেম হয়েই গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১০

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১১

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১২

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৪

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

১৫

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১৬

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১৭

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১৮

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

১৯

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

২০
X