বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে ফিরছেন ‘বন জোভি’

জন বন জোভি I ছবি: সংগৃহিত
জন বন জোভি I ছবি: সংগৃহিত

দীর্ঘ নীরবতা ভেঙে আবারও গিটারের ঝংকারে মুখর হতে চলেছে বিশ্ব সংগীতমঞ্চ। ফিরছে কিংবদন্তি রক ব্যান্ড ‘বন জোভি’। চার বছরের বিরতির পর ইউরোপজুড়ে আয়োজন করা হচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত ট্যুর। ভক্তদের হৃদয়ে নতুন উত্তেজনার সঞ্চার ঘটিয়ে এই কামব্যাকের ঘোষণা দিয়েছেন ব্যান্ডের লিড সিংগার জন বন জোভি নিজেই।

জানা যায়, মঞ্চে ফিরবেন বলে বেশ উচ্ছ্বাস ও আনন্দে ভাসছেন এই শিল্পী। সঙ্গে দেন একটি সুখবরও; আগামীতে তাকে নিয়ে নির্মাণ হতে যাচ্ছে একটি বায়োপিকও।

খোলামেলা আলোচনায় নিজের অসুস্থতা ও সংগ্রামের কথাও জানান বন জোভি।

উল্লেখ্য, চার বছর আগে তার কণ্ঠযন্ত্রের সার্জারির কারণে ব্যান্ডের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। তাই নিজেকে সুস্থ করার তাগিদে সময় নেন তিন বছর। কিন্তু সেই সময়টি বেশ সংকটেই কেটেছে বিশ্বের নামি এই শিল্পীর।

জন বন জোভি তার ব্যান্ড সদস্য ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানালেন, সে সময় ব্যান্ড থেকে আয় বন্ধ হয়ে যায়। এমন অবস্থাতেও তার ব্যান্ড মেম্বাররা তাকে ছেড়ে যাননি, বরং ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ দিয়েছে। আর তাতেই মনোবল ঠিক রেখে নিজের লড়াই চালিয়ে গেছেন শিল্পী। বন জোভির কথায়, ‘তারা আমার বিশ্বাস হারাননি, যা আমাকে লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছে’।

এদিকে ব্যান্ডের ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের প্রিয় শিল্পীকে মঞ্চে দেখার জন্য। ফরএভার টুর-এর ইউরোপ পর্বের সময়সূচিও চূড়ান্ত হয়েছে। সফর শুরু হবে আগামী বছর এডিনবরাতে, যেখানে তারা ২৮ আগস্ট মারিফিল্ড স্টেডিয়ামে পারফর্ম করবেন। এরপর ৩০ আগস্ট ডাবলিনের ক্রোক পার্কে কনসার্ট হবে।

ব্যান্ডদলটির ইউরোপ সফর শেষ হবে ৪ সেপ্টেম্বর লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে কনসার্টের মাধ্যমে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X