বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে শুভ নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

ঘটনার পরপরই তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসি ভবনের চারপাশে হকারদের দোকান থাকায় দুর্বৃত্তরা সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনের চারপাশের দোকানপাট অপসারণের পরামর্শ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তেজগাঁও জোনের ডিসি মিজান বলেন, কিছু দুষ্কৃতকারী বোমা সদৃশ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আটক যুবকের কাছ থেকে আমরা কয়েকজনের নাম পেয়েছি, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

তিনি আরও বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি। পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে, যাতে দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনা যায়।

ডিসি মিজান আরও বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এটি নাশকতা নাকি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X