বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় হামলা বন্ধে বাইডেনের কাছে তারকাদের চিঠি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হঠাৎ করেই শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। ইসরায়েলে হামাসের হামলা, জবাবে গাজায় ইসরায়েলের পাল্টা-হামলার ঘটনায় উত্তপ্ত পুরো বিশ্ব। গত ৭ অক্টোবর থেকে চলছে এই যুদ্ধ। এতে হতাহত হচ্ছেন হাজারও বেসামরিক নাগরিক।

ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন দেশে বইছে বিক্ষোভের জোয়ার। নানান শ্রেণিপেশার মানুষ এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে মুখ খুলেছেন তারকারাও।

বিশ্বব্যাপী তারকারা একের পর এক নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চলেছেন। ইসরায়েলের পক্ষেও কথা বলেছেন অনেকে। বেশির ভাগ তারকা অবশ্য ফিলিস্তিন ও গাজার নিরীহ নাগরিকদের পাশে দাঁড়াচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন, অ্যাঞ্জেলিনা জোলি, সেলেনা গোমেজ, হোয়াকিন ফিনিক্স, বেন অ্যাফ্লেকের মতো তারকা।

সামাজিক মাধ্যমে প্রতিবাদের পাশাপাশি এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছেও আরজি জানিয়েছেন হলিউড তারকারা। খবর হিন্দুস্তান টাইমস।

তারকাদের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে খোলা চিঠি। তাতে লেখা আছে, ‘প্রিয় রাষ্ট্রপতি বাইডেন, আমরা শিল্পী হিসেবে আজ একসঙ্গে হয়েছি। ইসরায়েল ও ফিলিস্তিনে বিধ্বংসী প্রাণহানি ও ভয়াবহতার সাক্ষী হয়েছি আমরা।

আমরা অনুরোধ করছি, আরেকটি প্রাণ হারানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে আপনি এবং মার্কিন কংগ্রেস গাজা ও ইসরায়েলে অবিলম্বে ডি-এস্কেলেশন এবং যুদ্ধবিরতির আহ্বান জানান। গত দেড় সপ্তাহে পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যে সংখ্যাটি যেকোনো বিবেকবান মানুষের জন্য বিপর্যয়কর। আমরা বিশ্বাস করি বিশ্বাস বা জাতিগতভাবে সব জীবন পবিত্র। আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানাই’।

সেলেনা, বেলা হাদিদ ও জিজি হাদিদ ছাড়াও মার্কিন রাষ্ট্রপতির কাছে খোলা চিঠি পাঠিয়েছেন, আনুশকা শঙ্কর, বেন অ্যাফ্লেক, চ্যানিং টাটাম, ব্র্যাডলি কুপার, ড্রেক, ডুয়া লিপা, জো অ্যালউইন, হোয়াকিন ফিনিক্স, ক্রিস্টেন স্টুয়ার্ট, মাইকেল মুর ও সারা জোনসের মতো জনপ্রিয় তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X