বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০২:০১ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণ হচ্ছে ইলন মাস্কের বায়োপিক

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

বিশ্বের শ্রেষ্ঠতম ধনীদের একজন ইলন মাস্ক। এবার তার জীবনী আসছে সিনেমার পর্দায়। বড় বাজেটের এই চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন অস্কার মনোনীত পরিচালক ড্যারেন অ্যারনফস্কি। সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে প্রডাকশন কোম্পানি ‘এ২৪’।

ধনকুবের ইলন মাস্কের জীবনী নিয়ে বই প্রকাশ হয় চলতি বছরের সেপ্টেম্বরে। সেটিকেই সিনেমায় রূপ দিতে যাচ্ছেন ড্যারেন অ্যারনফস্কি। চলচ্চিত্রটির বিভিন্ন সেক্টরে হলিউডের বিভিন্ন কলাকুশলী কাজ করবেন। তবে ইলন মাস্ক চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি। খবর এএফপি।

মাস্কের আসন্ন সিনেমাকে ঘিরে ইতোমধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মনে। তার বায়োগ্রাফি লিখেছেন ওয়াল্টার আইজ্যাকসন। বইয়ে মাস্কের ছোটবেলা, প্রেমিকা ও সন্তানদের বিষয়ে অনেক তথ্য উঠে এসেছে। বইটির স্বত্ব কিনতে মুখিয়ে ছিল হলিউডের বড় বড় স্টুডিও ও চলচ্চিত্র নির্মাতারা।

রকেট নির্মাতা ও স্যাটেলাইট যোগাযোগ ফার্ম ‘স্পেসএক্স’ এর পাশাপাশি বিশ্বের সবচেয়ে দামি অটোমেকার টেসলা, টানেল নির্মাতা ‘দ্য বোরিং কোম্পানি’ ও ব্রেইন চিপ কোম্পানি ‘নিউরালিংক’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক। তিনি তার গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও মন্তব্যের কারণে সবসময়ই আলোচনায় থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X