কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সানিয়াকে কেন বিয়ে করেছেন, শাহরুখের প্রশ্নে কী বলেছিলেন শোয়েব

অনুষ্ঠানে শোয়েব মালিক, সানিয়া মির্জা ও শাহরুখ খান। ছবি : সংগৃহীত
অনুষ্ঠানে শোয়েব মালিক, সানিয়া মির্জা ও শাহরুখ খান। ছবি : সংগৃহীত

একসময়ের আলোচিত জুটি পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তাদের সম্পর্ককে একসময় আইকন হিসেবে দেখা হতো। যদিও এগুলোর সবটা এখন অতীত। তবে এবার সামনে এসেছে কেন টেনিস তারকার সঙ্গে সংসার বেঁধেছিলেন আলোচিত এ ক্রিকেট তারকা। বুধবার (২৪ জানুয়ারি) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি তুলে আনা হয়েছে।

বলিউডের কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান। আলোচিত এ জুটির মুখোমুখি হয়েছিলেন তিনিও। তারও হয়তো এ জুটির নিয়ে জল্পনা কল্পনা ছিল। এ জন্য তিনি এক অনুষ্ঠানে শোয়েবের কাছে জানতে চেয়েছিলেন কেন সানিয়াকে বিয়ে করেছেন। তার জবাবও দিয়েছিলেন তিনি।

টেলিভিশনের এক সাক্ষাৎকারে শাহরুখ খান সানিয়ার কাছে প্রথমে জানতে চেয়েছিলেন কেন শোয়েবকে বিয়ে করেছেন। কী এমন বিশেষত্ব রয়েছে তার। এমন প্রশ্নের জবাবে সানিয়া বলেন, আমি তার মতো লজ্জাশীল কাউকে দেখিনি। তাকে হয়তো কথা বলতেও শেখানো লাগবে।

একইভাবে শোয়েবের কাছেও কিং খান খ্যাত এ অভিনেতা জানতে চেয়েছিলেন কেন তিনি সানিয়ার প্রেমে পড়েছেন। কোন দিক তাকে এত মোহিত করেছে।

এ প্রশ্নের জবাবে শোয়েব বলেন, শোচনে কা টাইম নাহি মিলা, ইউস পেহলে শাদি হো গিয়া। (এতকিছু ভাবার সময় পায়নি। তার আগেই বিয়ে হয়ে গেছে।)

এ সময় শাহরুখ খান দুষ্টামির ছলে বলেন, ভুলেও কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আপনি এখন ভারতে রয়েছেন।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি হঠাৎ করেই নিজের তৃতীয় স্ত্রীকে সামনে আনেন শোয়েব মালিক। সামাজিক মাধ্যমে নতুন স্ত্রীর ছবি প্রকাশ করে তিনি লিখেন, ‘আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’

সানিয়া ও শোয়েব দম্পতিকে নিয়ে ২০২২ সাল থেকে জোরালোভাবে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া গত কয়েক বছর এ দম্পতিকে খুব একটা একসঙ্গে দেখা যায়নি। এ ঘোষণা দেওয়ার কয়েক দিন আগে তিনি সানিয়াকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছিলেন। এমন অবস্থার মধেই নিজের তৃতীয় স্ত্রীকে সামনে আনলেন শোয়েব।

আলোচিত এ দম্পতি ২০১০ সালের এপ্রিলে হায়দ্রাবাদে বিয়ে করেন। এরপর তারা দুবাইয়ে বসবাস শুরু করেন। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সংসারে শোয়েব মালিকের পাঁচ বছরের এক সন্তানও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X