বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন গান নিয়ে আসছেন সেলেনা

সংগীতশিল্পী সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত

মার্কিন অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী সেলেনা গোমেজ। ২০২৩ সালটি তার জন্য স্মরণীয় একটি বছর কেটেছে। ‘বেবি কাম ডাউন’ শিরোনামের গানটি বিলবোর্ড অ্যাওয়ার্ডসহ ইউটিউব ও টিকটকে ট্রেন্ডিংয়ে দীর্ঘসময় ধরে রাজত্ব করে। এবার ২০২৪ স্মরণীয় করে রাখতে প্রকাশ হচ্ছে তার নতুন গান ‘লাভ অন’। ২২ ফেব্রুয়ারি ইউটিউব, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ একাধিক প্ল্যাটফর্মে গানটি সংগীতপ্রেমীদের জন্য প্রকাশ করা হবে।

‘লাভ অন’ গানটি সেলেনার ২০২৩ সালে প্রকাশিত হওয়া ‘সিঙ্গেল সুন’ অ্যালবামের সপ্তম গান। এ গানের মিউজিক ভিডিও এরই মধ্যে তৈরি করা হয়েছে। যেখানে সেলেনাকে বেশ আবেদনময়ী রূপে হাজির হতে দেখা যাবে। যার একঝলক সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রেলারে দেখিয়েছেন তিনি। নিজের নতুন গান নিয়ে সেলেনা পিপলস ম্যাগাজিনকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “এ বছর আমার জন্য বেশ চ্যালেঞ্জিং একটি বছর হতে যাচ্ছে। যে চ্যালঞ্জের ঘোষণা আমি ২০২৩ সালের শেষের দিকে দর্শকদের জানিয়ে রেখেছিলাম। কারণ এ অ্যালবামের পর আমি আর মাত্র একটি অ্যালবাম বের করব। তারপরই আমার সংগীতজীবনের ইতি টানব। মনোযোগী হব অভিনয়ে। তাই সংগীতের কাজগুলো আমি গুরুত্বের সঙ্গে শেষ করতে চাই। সেই ভাবনা থেকে আসছে ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আমার নতুন গান ‘লাভ অন’। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।”

সেলেনা কখনো গায়িকা হতে চাননি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন অভিনয়ে তার লম্বা ক্যারিয়ার হবে। সেই স্বপ্নপূরণে গান ছেড়ে এবার অভিনয়ে থিতু হবেন তিনি। বর্তমানে ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এর নতুন সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেলেনা। চতুর্থ সিজনে তার চরিত্রে চমক থাকবে বলে ধারণা দিয়েছেন নির্মাতা স্টিভ মার্টিন ও জন হলফম্যান। সিরিজটি এ বছরের মাঝামাঝি সময়ে হুলু প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X