বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০১:০৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এ যুগেও স্মার্টফোন নেই হলিউডের বিখ্যাত পরিচালক নোলানের

ক্রিস্টোফার নোলান। ছবি : সংগৃহীত
ক্রিস্টোফার নোলান। ছবি : সংগৃহীত

হলিউডের খ্যাতিমান পরিচালক ক্রিস্টোফার নোলান। ২১ জুলাই মুক্তি পাচ্ছে তার পরিচালিত সিনেমা ‘ওপেনহাইমার’। মুক্তির আগেই ছবিটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিনোদনপ্রেমীদের মুখে মুখে আছেন নির্মাতা নোলানও।

‘ইন্টারস্টেলার’, ‘প্রেসটিজ’, ‘টেনেট’, ‘ইনসেপশন’—এসব জনপ্রিয় সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান। বলা হয়ে থাকে, তার সিনেমার গল্প বর্তমান থেকে কয়েক যোজন এগিয়ে থাকে। কিন্তু আধুনিক চিন্তার জন্য প্রশংসিত এই নির্মাতা এ সময়ে দাঁড়িয়েও স্মার্টফোন ব্যবহার করেন না।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে নোলান জানান, স্মার্টফোন ব্যবহার করলে মনোসংযোগ হারিয়ে ফেলেন তিনি। নির্মাতার ভাষ্য, ‘আমি খুব তাড়াতাড়ি মনোসংযোগ হারাই। তাই সব সময় নিজেকে ইন্টারনেটের গণ্ডির মধ্যে রাখি না। দুটো কাজের মাঝের ফাঁকা সময়টা অন্যভাবে কাজে লাগাই। অনলাইনে সময় নষ্ট করি না।’ এই ভাবনা থেকেই স্মার্টফোন ব্যবহার করেন না নোলান।

তাহলে কেমন ফোন ব্যবহার করেন নোলান? জানা গেছে, বেশ সাধারণ ফোনই থাকে তার মুঠোয়। যেটির মাধ্যমে শুধু ফোনকলে যোগাযোগটুকুই করা যায়। যেটায় ইন্টারনেট সহজলভ্য নয়, এমন ফোনই ব্যবহার করতে পছন্দ করেন তিনি।

নোলান আরও জানান, সিনেমার চিত্রনাট্য লেখার সময়ও ইন্টারনেট থেকে দূরে থাকেন তিনি। যে কম্পিউটারে চিত্রনাট্য লেখেন সেই কম্পিউটারে ইন্টারনেট রাখেন না।

সূত্র: সিএনবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X