কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : সংগৃহীত
ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : সংগৃহীত

নানা আনন্দ আয়োজনে মধ্য দিয়ে বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে কর্মরত পেশাদার নাট্য-পরিচালকদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১০ জুলাই) বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে কর্মরত পেশাদার নাট্য-পরিচালকদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর এ মাহেন্দ্রক্ষণে কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও নির্মাতা, মিডিয়া ব্যক্তিত্ব ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নিকেতনের কার্যালয়ে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত এ আনন্দ আয়োজনে ছিল আড্ডা, গান, চা-নাশতা পর্ব ও সেলফি টাইম। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় সন্ধা ৭টা ৩০ মিনিটে।

সন্ধ্যায় কেক কাটা পর্ব শেষে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশকে ফুলেল শুভেচ্ছা জানান মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আরিফ রেহমান, ঢাকা টেলিভিশনের চেয়ারম্যান দ্বিতীয় সৈয়দ হক, চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শাহীন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক করিরুল ইসলাম রানা, নাট্যকার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান হেলাল ও সাংগঠনিক সম্পাদক রাজিব মনি দাস, ভিডিও এডিটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. শওকত আলী রানা ও সাধারণ সম্পাদক আলী হাসান রুপন। এ ছাড়া টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ মাহবুব ও সাংগঠনিক সম্পাদক সাহিল রনি, কনফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাফর অপু ও সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম দিনার, লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সালাম, প্রযোজক ও অভিনেতা নজরুল রাজসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শুভেচ্ছা জানান।

কেক কাটা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনন্ত হীরা।

বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এ আয়োজন নাট্য পরিচালক, আমন্ত্রিত নাট্যকার, সংবাদকর্মী, অভিনয় শিল্পীসহ বাংলদেশের টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিরা, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা, টিভি চ্যানেলের কর্মকর্তা ও জনপ্রিয় সেলিব্রেটিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়েছিল। গান, নাচ আর আড্ডায় ভরপুর ছিল অনুষ্ঠানস্থল। কফি কর্নারে খেতে খেতে আমন্ত্রিত ব্যক্তিরা নিজেদের মধ্যে আড্ডায় মশগুল ছিলেন। আগত অনেকেই সেলফি কর্নারে গিয়ে একক কিংবা অন্যদেও সঙ্গে সেলফি তোলায় মগ্ন ছিলেন।

সন্ধ্যায় কেক কাটা পর্ব শেষে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্বরা ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে সংগঠনকে আরও গতিশীল করার অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X