বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:১৭ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রক্তপাত ও হানানিতে বামবার দুঃখ প্রকাশ

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)- এর সদস্যরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংগঠনটি এবার তাদের বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেলো সম্প্রতি তারা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবৃতি দেয়।

বিবৃতির শুরুতেই উল্লেখ করা হয়, কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের ছাত্রসমাজ যে আন্দোলন করে আসছে, তাতে গত কয়েকদিনের রক্তপাত ও হানাহানির ঘটনায় বমবা গভীর উদ্বেগ জানাচ্ছে ও দুঃখ প্রকাশ করছে। কোটা সংস্কারের প্রশ্নে ছাত্রদের দাবিটি যুক্তিযুক্ত। অতএব, এর পরিপ্রেক্ষিতে যে-রক্তপাত, প্রাণহানী ও সহিংসতা, তা কোনোমতেই মেনে নেওয়া যায় না। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব। আমরা মনে করি, সহিংসতা চলতে থাকলে তা পরিস্থিতিকে আরও বেশি সংকটপূর্ণ করে তুলবে। তাতে আমাদেরই জান ও মালের ক্ষতি হবে। আমরা আর রক্তপাত চাই না, হানাহানি চাই না। আমরা সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আর একটি জীবনও যেন ঝরে না যায়, আর একটি হানাহানির ঘটনাও যেন না ঘটে, সে ব্যাপারে সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করুণ।

এরপর আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা এই আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X