বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পরজনমের প্রেম-এ পাভেল-সামান্তা

পরজনমের প্রেম নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত
পরজনমের প্রেম নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত

মিরাক্কেল খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল ও সামান্তা পারভেজ জুটির নতুন নাটক ‘পরজনমের প্রেম’। নাটককটি রচনা ও পরিচালনা করেছেন প্রিন্স রোমান পিকিউ। রোববার (২২ সেপ্টেম্বর) নাটকটি কথাছবির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক এটি।

পরজনমের প্রেম নাটকটির গল্পের বিষয়ে নির্মাতা প্রিন্স রোমান পিকিউ বলেন, একটি অমীমাংসিত প্রেমের গল্ল, যেখানে মিলনের সাথে শিউলির পরিণয় দেখানো হয়।

মিলন একজন ছিঁচকে চোর। চুরি করতে গিয়ে শিউলিকে হাত-পা বাধা অবস্থায় দেখতে পায় এবং শিউলির অসহায়ত্ব দেখে এগিয়ে আসে।

এদিকে শিউলিকে গ্রাম থেকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে শহরে নিয়ে আসে শিউলির নিকটাত্মীয় মোকলেস। কিন্তু মোকলেস নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। মিলন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে মোকলেস শিউলিকে পাচার করে দেওয়ার উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছে। তবে তার কথা কেউ আমলে নেয় না, কারণ সে একজন চোর। এভাবেই গল্প এগোতে থাকে।

সাইদুর রহমান পাভেল ও সামান্তা পারভেজ ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, হারুন রশীদ বান্টি, শাহীন মৃধা, শাফিজ মামুন-সহ আরও অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X