বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি : সারিকা 

এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি : সারিকা 
এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি : সারিকা 

হাল সময়ে তারকারা বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের নানা আপডেট দিয়ে থাকেন। অথচ এই জায়গাতে একদমই নেই জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। সাত বছর ধরে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ব্যবহার করেন না তিনি।

বেশির ভাগ তারকা সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। কেউ কেউ এসব প্ল্যাটফরম ব্যবহার করে অর্থ আয়ও করে থাকেন। কিন্তু এর কোনো কিছুর তোয়াক্কা করেন না সারিকা। নিজেকে একদম দূরে রেখেছেন এ সুন্দরী।

কেন তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে প্রশ্নের জবাবে সারিকা বলেন, সাত বছর হলো ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এর পেছনে স্পেসিফিক কোনো কারণ নেই। এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি। গত বছর একবার ভাবলাম অ্যাকাউন্ট খুলব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় না থাকাটাই আমার কাছে স্বাচ্ছন্দ্যের মনে হয়েছে।

তিনি আরও বলেন, ‘সব কিছুরই ভালো-মন্দ থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেরও অনেক ভালো দিক আছে। ভক্তদের সঙ্গে যোগাযোগ, সরাসরি ইন্টারঅ্যাকশন হয়। এটা খুব মিস করি। তবে এটা ব্যবহার না করায় আমার অনেক সময় বাঁচে, নেতিবাচক অনেক কিছু থেকেই দূরে থাকতে পারছি। আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নই। আসলে অনেক দিন এটা থেকে দূরে থাকতে থাকতেই অভ্যস্ত হয়ে গেছি।’

ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন। সম্প্রতি সারিকা অভিনীত ‘মায়া’র ওয়েব সিরিজটির টিজার প্রকাশ্যে এসেছে। রায়হান রাফী নির্মিত নির্মাণে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক মামনুন ইমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X