বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্লাবন কোরাইশীর কথায় গাইলেন বর্ণালী

প্লাবন কোরাইশীর কথায় গাইলেন বর্ণালী ও মিলন। ছবি : সংগৃহীত
প্লাবন কোরাইশীর কথায় গাইলেন বর্ণালী ও মিলন। ছবি : সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সুরকার প্লাবন কোরাইশীর কথায় সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়িকা বর্ণালী সরকার। তার সঙ্গে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন পূর্ণ মিলন। গানের শিরোনাম ‘আমি কৃষ্ণ, তুমি রাধা’। গানটির সংগীতায়োজন করেছেন পূর্ণ মিলন। সম্পর্ক স্টুডিওতে সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।

এ প্রসঙ্গে প্লাবন কোরাইশী বলেন, ‘আমি সব সময় তরুণদের গুরুত্ব দেই। নবীন হিসেবে বর্ণালী বেশ ভালো করেছেন। এখন শ্রোতারা যা পছন্দ করছেন, সেটা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। দ্রুতলয়ের এই গান সব বয়সের শ্রোতাদের ভালো লাগবে।’

কণ্ঠশিল্পী বর্ণালী সরকার বলেন, ‘প্লাবন কোরাইশী ভাইয়া গুণী একজন মানুষ। তার গান অনেক শুনেছি। তার কথা ও সুরে গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করছি, আমাদের নতুন গানটি সবার পছন্দ হবে।

কণ্ঠশিল্পী পূর্ণ মিলন বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। দুজনের গায়কীতে দারুণ একটি কাজ হয়েছে। শিগগিরই গানটি মুক্তি পাবে। আশা করছি, গানটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১০

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৩

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৪

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৫

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৬

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৭

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

২০
X