বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অপূর্ব ভাইয়ের চোখ কথা বলে : তাসনিয়া ফারিণ 

অপূর্ব ভাইয়ের চোখ কথা বলে : তাসনিয়া ফারিণ 
অপূর্ব ভাইয়ের চোখ কথা বলে : তাসনিয়া ফারিণ 

সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টেলিভিশন কিংবা ওটিটি প্লাটফরমে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন। তার অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে। ফারিণ নতুন একটি ওয়েব কনটেন্ট ‘হাউ সুইট’ নিয়ে হাজির হতে যাচ্ছেন। এতে তার বিপরীতে রয়েছেন ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। বুধবার (১৬ অক্টোবর) ‘হাউ সুইট’ নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি।

এর আগে অমির ‘অসময়’ ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হন ফারিণ। অভিনেত্রীর ভাষ্য, আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমির ভূমিকা অনেক। এক্স বয়ফ্রেন্ডে যদি তিনি আমাকে ব্রেক না দিতেন হয়তো আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। আমাদের একসঙ্গে অনেক কাজ হয়েছে। সবশেষ অসময়ে আমাকে দর্শক দারুণভাবে করেছেন।

অপূর্বের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, আমার ক্যারিয়ারে শুরু থেকেই অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ হয়েছে। তার মতো একজন সুপারস্টার আমি নিউকামার হওয়ার পরেও অনেক সাপোর্ট করেছেন। আমরা একসঙ্গে অনেক নাটকে অনেক কাজ করেছি। ওটিটিতে আমি আর অপূর্ব ভাইয়ের এর আগে একটি কাজ হলেও আমরা নাটকে অনেক কাজ করেছি। নতুন কাজটিও ভালো কিছুই হবে বলে আশা রাখি। কারণ জুটি বেঁধে আমাদের সব কাজই দর্শকগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, ‘হাউ সুইট’ দিয়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে আবারও ওটিটিতে কাজ হচ্ছে। অভিনয়ের সময় অপূর্ব ভাইয়ের চোখ কথা বলে। অভিনয়ের সময় তার চোখে তাকিয়ে অভিনয় করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়।

বলে রাখা ভালো, ২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘ট্রল’-এ অপূর্ব- ফারিণ জুটি হয়েছিলেন। এরপর ওটিটিতে তাদের একসঙ্গে দেখা না গেলেও বহু নাটকে কাজ করেছেন। আসছে নভেম্বরে ‘হাউ সুইট’র শুটিং শুরু হবে। ঢাকা, বরিশাল এবং দেশের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা করছেন অমি। এতে একটি রোমান্টিক ও একটি আইটেম গান থাকবে। সব কিছু ঠিক থাকলে বঙ্গতে ওয়েব কনটেন্টটি আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X