মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সংসার করতে চান বাঁধন, খুঁজছেন জীবনসঙ্গী

আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

সদ্যই ৪১-এ পা দিয়েছেন। শোবিজে নিজেকে এগিয়ে রেখেছেন আপন গতিতে। অভিনয়শৈলী, রূপে-লাবণ্যে পেয়েছেন সাফল্যের ঝলক। কিন্তু ক্যারিয়ারে চাকচিক্যের ঝাপটা লাগলেও ব্যক্তিগত জীবনে রয়ে গেছে খানিকটা অপূর্ণতা।

জীবনের এই বাঁকে এসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ঈষৎ আক্ষেপ রয়েছে। কিন্তু কী সেই অপূর্ণতা বাঁধনের?

এই মুহূর্তে সিঙ্গেল মাদার হিসেবে জীবন যাপন করছেন অভিনেত্রী বাঁধন। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। কাজেই অভিনেত্রীর আক্ষেপটা কোথায়, তা আর বুঝতে বাকি নেই।

গত সোমবার অভিনেত্রীর ৪১তম জন্মদিনে মোটামুটি খোলাসা করে বাঁধন জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েও বিষয়টি নিয়ে সোজাসুজি জানালেন, আবার নতুনভাবে পথচলা শুরু করতে চান।

মেয়ের বায়না তুলে ধরে বাঁধন বললেন, ‘আমার মেয়ে তো এখন বড় হয়েছে। মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়, ও বুঝছে। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।’

বাঁধন বললেন, ‘এখন অনেক বেশি মনে করি যে একজন জীবনসঙ্গী থাকতেই পারে।’

কেমন জীবনসঙ্গী চান, সে বিষয়ে তিনি বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’

চল্লিশের কোঠায় এসেও বিয়ের পরিকল্পনা সামনে আনার কারণ অকপটে তুলে ধরেছেন বাঁধন। অভিনেত্রীর কথায়, ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো, এখন অন্য রকম একটা জীবন লাভ করছি। নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।

অতীত নিয়ে আক্ষেপ করে বাঁধন বললেন, ‘বিয়ে হোক বা যা-ই হোক, আমার জীবনের পথচলায় কখনো সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করেছে, এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করেছে, এ রকম মানুষই পেয়েছি। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X