কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আরশ-তিশার নতুন নাটক ‘পড়তে আমার ভাল্লাগে না’

নাটক ‘পড়তে আমার ভাল্লাগে না’। ছবি : কালবেলা
নাটক ‘পড়তে আমার ভাল্লাগে না’। ছবি : কালবেলা

নাটকের জনপ্রিয় মুখ আরশ খান ও তাসনুভা তিশা। টেলিভিশন এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখা যায় এই জুটিকে। সম্প্রতি প্রিন্স রোমান পিকিউর রচনা ও পরিচালনায় মুক্তি পেয়েছে আরশ-তিশার নতুন নাটক ‘পড়তে আমার ভাল্লাগে না’।

নির্মাতা প্রিন্স রোমান পিকিউ জানান, নাটকটির নাম শুনে মনে হতে পারে, হয়ত একটি মিষ্টি প্রেমের গল্প। কিন্তু না, আদতে এটি একটি বোধের গল্প। আমাদের সমাজ ব্যবস্থায় শোষণ এবং নিপীড়নের যেই চর্চাগুলো এখনো বিদ্যমান, সেরকম একটা দিকের ইঙ্গিত করা হয়েছে। চালচুলোহীন শূণ্য পকেটের জীবন কতটা দুর্বিষহ, কিংবা একজন মানুষের নিয়ন্ত্রণহীন রাগ ক্ষোভ জিদ অন্যের কতখানি ক্ষতির কারণ হতে পারে, সেই বিষয়গুলোও ফুটে উঠেছে।

নাটকটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন, জানতে চাইলে প্রিন্স রোমান পিকিউ বলেন, দারুণ সাড়া পাচ্ছি। আসলে গল্পটি জীবন ঘনিষ্ঠ হওয়ায়, বেশিরভাগ মানুষই তা রিলেট করতে পারছেন। এবং অনেকেই চাইছেন এটির ২য় পার্ট আসুক। সব মিলিয়ে দর্শকদের উচ্ছ্বাস আমাকে বেশ আশাবাদী করেছে। আমার নির্মিত নাটকের গল্পগুলো বেশিরভাগ সময়ই জীবন ঘনিষ্ঠ হয়ে থাকে। হয়ত সামনে এমন গল্পের সংখ্যা আরও বাড়বে।

পড়তে আমার ভাল্লাগে না নাটকটি দেখা যাচ্ছে ‘নাটক বাড়ি’র ইউটিউব চ্যানেলে। আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও এই গল্পে অভিনয় করেছেন শিবা শানু, সাবিহা জামান, হিন্দোল রায়, পারভেজ সুমনসহ আরও অনেকেই।

উল্লেখ্য, প্রকাশের পর থেকে এখন পর্যন্ত, মাত্র দুইদিনেই ১১ লাখের বেশি মানুষ নাটকটি দেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X