বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
মাগুরায় শিশু ধর্ষণ

এখন কাউকেই সহজে বিশ্বাস করা যায় না : সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান সাক্ষাৎকার
সাদিয়া আয়মান । ছবি: সংগ্রহীত

দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার উদ্বেগ প্রকাশ করেন এবং নারীদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন।

সাদিয়া আয়মান বলেন, ‘সম্প্রতি মাগুরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে আট বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে, তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে যা অনেকেই ভয়ে কিংবা মানসম্মানের কারণে প্রকাশ করেন না। এটি ক্রমশ বেড়ে চলেছে এবং এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি আরও বলেন,

‘আজকে আট বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে, কাল হয়তো আমাদের মধ্যেই কেউ এর শিকার হতে পারেন। যদিও আমরা বলি যে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, তবু বাস্তবতায় কিছু জায়গায় যেতে বা কিছু পথ চলার আগে আমাদের ভাবতে হয়। এখন কাউকেই সহজে বিশ্বাস করা যায় না।’

এ সময় নারীদের প্রতি আহ্বান জানিয়ে সাদিয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের সকল নারীদের সাবধান থাকতে হবে এবং নিজের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে হবে। আমি বিশ্বাস করি, সরকার এই অপরাধগুলো রোধে কাজ করছেন এবং যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এর পাশাপাশি আমাদের নিজেদেরও সতর্ক থাকা জরুরি। নিজের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে।’

এদিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে দেশের বিভিন্ন অঙ্গনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৪

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৫

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৬

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৭

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৮

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

২০
X