রাজু আহমেদ
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে ইউটিউবেও নাটকের মেলা

ঈদ উপলক্ষে ইউটিউবেও নাটকের মেলা।
ঈদ উপলক্ষে ইউটিউবেও নাটকের মেলা।

আসন্ন ঈদুল ফিতর মানেই উৎসবের আনন্দ, আর সেই আনন্দের সঙ্গী হতে আসছে এক ঝাঁক জনপ্রিয় নাটক। নির্মাতাদের সৃজনশীল ভাবনা আর অভিনেতা-অভিনেত্রীদের প্রাণবন্ত অভিনয়ে এবার ইউটিউবেও জমে উঠবে নাট্য উৎসব।

‘বউ ভাড়া’ হবে নাটকে মোশারফ করিমের সঙ্গে সামান্থ্যা পারভেজ।

ঈদের নাটক মানেই মোশাররফ করিমের অনবদ্য অভিনয়ের অপেক্ষা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নির্মাতা জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় আসছে ‘বউ ভাড়া’, যেখানে মোশারফ করিমের সঙ্গে থাকছেন সামান্থ্যা পারভেজ। চেনাজানা রসায়ন এবারও দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।

এল আর সোহেলের ‘মন খারাপের ঘর’-এ তানজিন তিশা ও খঅয়রুল বাশার।

অভিনেতা খায়রুল বাশার এবার আসছেন তিনটি নাটক নিয়ে। সাইফুল হাফিজ খানের ‘পায়েল’-এ অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে তার জুটি দর্শকদের চমকে দেবে। এল আর সোহেলের ‘মন খারাপের ঘর’-এ তানজিন তিশা, সমু চৌধুরী ও সমাপ্তি মাশুকের সঙ্গে তার অভিনয় এক আবেগঘন গল্প উপহার দেবে। একই নির্মাতার ‘ইন্দ্রজাল’-এ তার সঙ্গী সামিরা খান মাহি ও মুনিরা আক্তার মিঠু। নির্মাতা পুলক অনিলের পরিচালনায় আসছে ‘আজান’, যেখানে ইরফান সাজ্জাদ ও ফারিন খান এক অসাধারণ গল্পের মাধ্যমে দর্শকদের সামনে আসছেন।

মারুফ হোসেন সজীবের দুটি নাটকে দেখা যাবে ইয়াশ রোহানকে। ‘খুশি’-তে তার সঙ্গে থাকছেন তানজিন তিশা ও সুষমা সরকার। আর ‘দুজন দুজনার’-এ তটিনী ও পারভেজ সুমনের সঙ্গে তার অভিনয় দর্শকদের এক ভিন্ন আবেগের গল্প উপহার দেবে।

সম্রাট জাহাঙ্গীরের ‘চাঁদের কপালে টিপ’-এ ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান নতুন এক রসায়নে হাজির হচ্ছেন।

‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’-তে আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।

তৌহিদ আশরাফের পরিচালনায় ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’-তে আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল একটি ব্যতিক্রমী সম্পর্কের গল্প তুলে ধরবেন।

সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নাটক ‘লিডার’।

সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় ‘লিডার’-এ মীর রাব্বী, সালাউদ্দিন লাভলু ও তাসনুভা তিশা এক রাজনৈতিক প্রেক্ষাপটের গল্পে অভিনয় করেছেন।

‘উড়াধুরা গোল্ড কাপ’ নির্মাতা জাকিউল ইসলাম রিপনের এই নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, সামান্থ্যা পারভেজ, চাষী আলম ও তানজিম রহমান অনিক। ‘টাইটানিকে ঈদ যাত্রা’ তানিয়া বৃষ্টি ও শামিম হাসান সরকারের অভিনয়ে একটি মজার নাটক। ‘সানগ্লাস ফ্যামিলি’, ‘চোরের ঘরে চুন্নি’ ও ‘মেথর’ ব্যতিক্রমী গল্প ও নির্মাণশৈলীতে সমৃদ্ধ এই নাটকগুলো এবারের ঈদে আরও আনন্দ যোগ করবে। নির্মাতা তৌহিদ আশরাফের নাটক ‘বিয়োগফুল’-এ পার্থ শেখ ও নওবা তাহিয়া এক অনন্য গল্প নিয়ে হাজির হচ্ছেন। এ ছাড়া প্রিন্স রোমান পিকিউয়ের ‘তুই আমার আবদার’-এ পার্থের সঙ্গে থাকছেন আইশা খান ও দিলারা জামান।

এবারের ঈদ নাটকে গল্পের বৈচিত্র্য, চরিত্রের নতুনত্ব আর নির্মাতাদের দৃষ্টিনন্দন উপস্থাপনা দর্শকদের আরও একবার মুগ্ধ করবে। নাট্যপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক আনন্দময় উৎসব!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X