বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জগত মঞ্চ’ নিয়ে ফিরেছে পিয়ালে আহত ‘অড সিগনেচার’

ব্যান্ড অড সিগনেচার । ছবি : সংগৃহীত
ব্যান্ড অড সিগনেচার । ছবি : সংগৃহীত

ভক্তদের ডাকে সাড়া দিয়ে আবারও গানের মঞ্চে দেশের জনপ্রিয় তরুণ ব্যান্ড ওড সিগনেচার। গত বছর সিলেটে এক কন্সার্টে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ব্যান্ডটির অন্যতম সদস্য কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল। এর পর পিয়াল শোকে ব্যান্ডটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় তাদের সকল কার্যক্রম। তবে ভক্তদের ডাকে সাড়া দিয়ে এবার ‘জগত মঞ্চ’ শিরোনামের একটি গান দিয়ে আবারও গানের দুনিয়ায় ফিরেছে ব্যান্ড ‘অড সিগনেচার’।

গানটির লিরিক এবং সুর করেছেন মুনতাসাইর রাকিব।

এই গানের মূল পটভূমি ছিল, স্বাভাবিক নিয়মে ঘুম থেকে উঠে প্রতিটি মানুষ যেন এক একটি নতুন গল্প লিখতে শুরু করে, আবার কখনো নিজেই যেন অন্যের গল্প হয়ে যায়। সেই গল্প কোন এক আশ্চর্য মঞ্চে নিজেই অভিনয় করে চলে। কখনো দুটি গল্প মিলে এক হয়ে যায়, আবার কখনো লেগে থাকা গল্পগুলো ভেঙে যায়। এই আশ্চর্য মঞ্চনাটক যেন চলতেই থাকে অবিরাম সময় ধরে। আর এই পটভূমি ধরে জন্ম অড সিগনেচারের নতুন গান ‘জগত মঞ্চ’।

অড সিগনেচাররের পথ চলা শুরু হয় ২০১৭ সালে। খুব অল্প সময়ের মধ্যে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। ‘আমার দেহখান’ গান অড সিগনেচারের অনুরাগীদের ছাপিয়ে এখন সাধারণ মানুষের মুখে মুখে। এছাড়া ‘ঘুম’, ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।

এদিকে ইউটিউবে গান প্রকাশের পর আবেগে আপ্লুত হয়েছে অনেক ভক্ত। কেউ কেউ লিখেছেন, লাইফে এতো আবেগ-অপেক্ষা নিয়ে কারও জন্য অপেক্ষা করিনি যেমনটা করেছি অড সিগনেচারের এই ফিরে আসা।

আবার আরেক ভক্ত লিখেছেন, পিয়াল ভাই নেই। নেই তার সেই স্নিগ্ধ সুর৷ তবুও তিনি আছেন প্রতিটা গানে৷ আর চিরকাল থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X