বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘গুজবে কান দেবেন না, এটাই আমার প্রথম বিয়ে’

‘গুজবে কান দেবেন না, এটাই আমার প্রথম বিয়ে’

জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী বিনীতা চ্যাটার্জি আবারও আলোচনায়। সম্প্রতি ভারতের বৃন্দাবনে বিয়ে করেছেন তিনি। তবে এই খবর সামনে আসার পরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তার ‘তৃতীয় বিয়ে’-র গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা কটাক্ষ, প্রশ্নবাণে বিদ্ধ হন অভিনেত্রী।

তবে এবার নিজেই মুখ খুলে সেই জল্পনায় ইতি টানলেন বিনীতা। জানালেন, এটি তার তৃতীয় বিয়ে নয়। বরং, তিনি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আগের সঙ্গী বদ্রীনাথ বিশালের সঙ্গেই। এক সাক্ষাৎকারে বিনীতা বলেন, আলাদা কারও সঙ্গে নয়, একই পাত্রের সঙ্গেই দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছি। চলতি বছরের নভেম্বর মাসে বিড়লা মন্দিরে সামাজিক রীতিতে বিয়ের আয়োজন করা হবে। তার কথায়, স্বয়ং নারায়ণের ইচ্ছাতেই আমরা এক হয়েছি। তিনি জানান, প্রথম বিয়েটি হয়েছিল কেদারনাথ সফরের সময়। গৌরীকুণ্ডের নীচে সোনপ্রয়াগের একটি মন্দিরে ধর্মীয় রীতিতে বিয়ে করেন তারা।

প্রেমের শুরুটা বিশালের একতরফা ছিল। শুরু থেকেই বিনীতাকে পছন্দ করতেন তিনি। তবে অভিনেত্রী প্রথমদিকে তেমন সাড়া দেননি। পরে এক বছরের পরিচয়ের পর তারা একসঙ্গে অফিস ট্রিপে কেদারনাথ যান, যেখানে উপস্থিত সহকর্মীদের সামনেই বিয়ের সিদ্ধান্ত নেন।

২০১৬ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মেম বউ’-তে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন বিনীতা চ্যাটার্জি। দীর্ঘ ৯ বছর পর ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি আবারও ফিরে এসেছেন আলোচনার কেন্দ্রে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X