শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কটাক্ষের জবাব দিলেন মধুবনী

মধুবনী গোস্বামী। ছবি : সংগৃহীত
মধুবনী গোস্বামী। ছবি : সংগৃহীত

ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী। অভিনয়ের পাশাপাশি রাজা-মধুবনী জুটি এখন পরিচিত এক ভ্লগার দম্পতি হিসেবেও। সংসার, সন্তান, আর ক্যামেরার সামনে খোলামেলা তাদের জীবনচর্চা বহু দর্শকের নজর কাড়লেও এবার এক বিতর্কে নাম জড়ালেন এই অভিনেত্রী। প্রশ্ন উঠেছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আর এতেই তোলপাড় গোটা নেট দুনিয়া।

সম্প্রতি মধুবনী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তার মাধ্যমিকের মার্কশিট। তার সঙ্গে দীর্ঘ একটি লেখাও পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টটিতে এই অভিনেত্রী লিখেছেন, ‘তোমাদের মধুবনীদির মার্কশিট রইল তোমাদের জন্য। জানি, এই নম্বরগুলো এমন কিছু নয়। এর থেকেও অনেক বেশি নম্বর অনেকেই হয়তো পেয়েছেন। এই মার্কশিট আমার, আমার মেধা অনুযায়ী এই নম্বরগুলো পেয়েছি।’

তিনি আরও লিখেছেন, “গত কয়েকদিন ধরে, আমাদের পোস্টে বেশ কিছু মানুষ আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজা বোধহয় ওর একটা পোস্টে লিখেছিল, ও ‘বি. টেক ইঞ্জিনিয়ার’।”

মধুবনী লিখেছেন, মার্কশিট হয়তো না দেখালেও চলত। কিন্তু কিছু কিছু সময় চুপ করে থাকতে নেই, চুপ করে থাকাটাকে কেউ কেউ আবার দুর্বলতা ভেবে নেয়। তাই মার্কশিট দেখিয়েই দিলাম। পড়াশোনাটা যখন করতাম, তখন মন দিয়েই করতাম। সিরিয়ালে অভিনয়টা যখন করেছি, তখনো মন দিয়েই করেছি, সেজন্যই টেলি সম্মান অ্যাওয়ার্ড, টেলি একাডেমি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছি । যখন মা হলাম, তখন থেকে মা হওয়ার দায়িত্বটাও সঠিকভাবে পালন করার চেষ্টা করে চলেছি।

সমালোচনাকারীদের উদ্দেশ্য অভিনেত্রী বলেন, নম্বরগুলো দেখে আশা করি, এটুকু বুঝতে পেরেছেন, অভিনয়টাই বা ভ্লগ করাটাই যে শুধু আমার দ্বারা হতো, এমনটা নয়! আমি চাইলে অন্য প্রফেশনে, অন্য অনেক কিছু করতে পারতাম বা এখনো পারি। কিন্তু করব না! কারণ আমার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, ‘অভিনয়, ভ্লগিং করছি বলেই নিজেদের মতো করে অর্থ বের করে নেবেন না যে, আমরা মূর্খ, এ-ই করেই খেতে হবে, অন্য আর কোনো উপায় নেই। সব উপায় আছে, করি না। কারণ আমরা ভালোবেসে এই প্রফেশনকে পছন্দ করেছি। অবশ্যই এই প্রফেশনও আমাদের পছন্দ করেছে। এ কথা খুব সত্য যে, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আর্টিস্ট হওয়া বা এই ধরনের ক্রিয়েটিভ কাজ করা সত্যিই সম্ভব নয়।‘

তবে, দর্শকদের এমন মন্তব্যে বিরক্ত মধুবনী ও তার স্বামীও। তারা যে অশিক্ষিত নন, তারই জবাব দিতেই পোস্ট করলেন নিজেদের মাধ্যমিকের রেজাল্ট। প্রকাশিত সে রেজাল্টে দেখা যায়, দুজনেই ভালো ফলাফল করেছিলেন।

উল্লেখ্য, ১৪ বছর আগে 'ভালোবাসা ডট কম' সিরিয়ালে 'ওম' এবং 'তোড়া'র ভালোবাসার কাহিনি মানুষের মন জয় করে নিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই। আর সেই ভালোবাসার কাহিনি তাদের বাস্তব জীবনে আসে পরিণয় রূপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১০

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১১

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১২

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৪

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

১৫

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১৬

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১৭

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১৯

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

২০
X