কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:১৫ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

কারাগারে যেমন কাটছে মমতাজের

মমতাজ বেগম। ছবি : সংগৃহীত
মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

জনপ্রিয় লোকগানের শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম কাশিমপুর মহিলা কারাগারে পাচ্ছেন প্রথম শ্রেণির বন্দির মর্যাদা। সংসদ সদস্য থাকায় তিনি এই সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

মমতাজ বেগম দেড় মাস ধরে কারাগারে রয়েছেন। এটি তার জীবনের প্রথম কারাবাস বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী রেজাউল করিম। কারাগারে সময় কাটানোর জন্য মমতাজ ধর্মীয় বইপত্র এবং পত্রিকা পড়ছেন বলে জানিয়েছেন তিনি।

রেজাউল করিম জানান, মমতাজ বেগম আমাকে কিছু বইপত্র দেওয়ার অনুরোধ করেন। আমি তাকে সেগুলো দিয়ে এসেছি।

কারা তত্ত্বাবধায়ক কাওালিন নাহার সোমবার (৩০ জুন) গণমাধ্যমে বলেন, ‘মমতাজ বেগম এমপি ছিলেন। তাই তিনি প্রথম শ্রেণির বন্দির সুবিধা পাচ্ছেন। এই মর্যাদায় তার জন্য রয়েছে একটি খাট, টেবিল এবং নিয়মিত পত্রিকা। খাবারের তালিকায় আছে ভাত, মাছ এবং মাংস।

ছাত্রজনতার গণ-আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথম কয়েক মাস মমতাজ মানিকগঞ্জে অবস্থান করছিলেন বলে দাবি করেন তার আইনজীবী। এরপর ঢাকার ধানমন্ডি থেকে গত ১২ মে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।

পরদিন ১৩ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ২২ মে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হলে সেখানে উত্তেজনা দেখা দেয়। তার দিকে ডিম ও জুতা ছোড়ার ঘটনা ঘটে।

এদিকে ঢাকা দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন, ‘মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। তিনি একজন শিল্পী হয়েও দীর্ঘদিন হাসিনার পক্ষ হয়ে কাজ করেছেন।’

অন্যদিকে মমতাজের আইনজীবী রেজাউল করিম দাবি করেন, ‘শুধু সংসদ সদস্য হওয়ার কারণেই তাকে একের পর এক মামলায় অভিযুক্ত করা হচ্ছে। একজন জনপ্রিয় শিল্পীর জন্য এটি অত্যন্ত দুঃখজনক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

১১

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

১৩

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

১৪

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

১৫

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

১৬

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

১৭

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

১৮

একাকী অনুশীলন করছেন মেসি

১৯

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

২০
X